বিজেপি জানে আমি মাথা নত করি না: মমতা

শুক্রবার বিকেলে ভবানীপুরে ভোট প্রচার করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন জনসভায় ভাষণ দিলেন তিনি। নিজের ভাষণে বিজেপিকেই আক্রামণ করতে শোনা গেল তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির বিরুদ্ধে ফের সুর সপ্তমে নিয়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শুক্রবার বিকেলে ভবানীপুরে ভোট প্রচারে এসে বিজেপিকে তীব্র আক্রামণ করলেন তিনি। সেই সঙ্গে অসময়ে ভোট নিয়েও সাফাই দিয়েছেন তিনি। এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, বিজেপি জানে আমি মাথা নত করি না, তাই আমাকে সর্বশক্তি দিয়ে হারানোর চেষ্টা করেছিল। আমাদের ফোন পোগাসাসে ট্য়াপ হয়েছে, এমনকি আমার ফোনও ট্য়াপ করা হয়েছিল। এরা করতে পারে না এমন কাজ নেই।

এছাড়া তিনি বলেন, ভবানীপুর থেকে ঝুঁকি নিয়েই নন্দীগ্রাম গিয়েছিলাম। ঝুঁকি নিয়েই সেখানে দাঁড়িয়েছিলাম। নন্দীগ্রামে ভোটে কারচুপি হয়েছে, আগে বুঝতে পারিনি নন্দীগ্রামে চক্রান্ত হবে। তাই অসময়ে বাধ্য় হয়ে নির্বাচন করতে হচ্ছে, ছয় মাসের মধ্য়ে ভোটে জিতে বিধায়ক না হতে পারলে আমি মুখ্যমন্ত্রী থাকতে পারবো না। একুশের ভোটের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ভোটে বিজেপি নেতারা ডেলি প্য়াসেঞ্জারি করেছেন। ৫০টা বিমান-হেলিকপ্টার নিয়ে এবেলা-ওবেলা দিল্লি যাতায়াত করেছেন। সর্বশক্তি দিয়ে হারানোর চেষ্টা করেছিল বিজেপি। এজেন্সি দিয়ে, অস্ত্র দিয়ে ভোট করেছে ওরা, অন্য়ায়ভাবে বিজেপি ক্ষমতা দখলের চেষ্টা করেছে। তবুও জিততে পারেনি।

ভবানীপুরে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে মমতা বলেন, প্রাকৃতিক দুর্যোগ হলেও ভোট দিতে যাবেন। মাথায় ছাতা নিয়ে ভোট দেবেন। কারণ ভবানীপুর হেরে গেলে ভারতবর্ষ হেরে যাবে। এছাড়া লাগাতার বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তিনি এদিন বিরোধীদের অভিযোগ খারিজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনের প্রচারে তাঁর দাবি, আগের তুলনায় জল জমার সমস্যার মুখোমুখি হতে হয় না কলকাতাবাসীকে। তবে তিনি কলকাতাবাসীকে সতর্কও করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, কলকাতা-সহ গোটা রাজ্য়েই এখন লোডশেডিং হয়না। তাই বৃষ্টিতে জল জমলে কেউ যেন লাইটপোস্টে হাত না দেয় সেই আবেদনও করেন মুখ্য়মন্ত্রী।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল