২৬-এর সকালে শুভেচ্ছাবার্তা সহ ফলেরঝুড়ি কোভিড আক্রান্তদের

২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে উত্তর কলকাতার ৬০ ওয়ার্ড থেকে এই কর্মসূচি শুরু করতে চলেছে যুব তৃণমূল নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই এই উদ্যোগ নিয়েছেন উত্তর কলকাতা যুব তৃণমূলের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দেখিয়েছেন বাংলার অগ্নিকন্যা। এবার তাঁর সেই দেখানো পথেই হাঁটা দিল দলের যুব নেতৃত্ব। আগামিকাল দেশের ৭৩তম সাধারণতন্ত্র দিবস। সেই দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা সহ ফলের ঝুড়ি পৌঁছে যাবে উত্তর কলকাতার বাসিন্দা এমন কোভিড রোগীদের কাছে। সেই ফল পাঠানো হবে যুব তৃণমূল নেতৃত্বের উদ্যোগে। কোভিডের তৃতীয় ঢেউয়ের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড রোগীদের দ্রুত সেরে ওঠার কামনা জানিয়ে তাঁদের বাড়িতে ফলের ঝুড়ি পাঠানো শুরু করেন। শুভেচ্ছা ও সুস্থতার বার্তা সহ সেই ফলের ঝুড়ি পেয়ে অনেক কোভিড রোগীই রীতিমত চাঙ্গা হয়ে উঠেছেন। অনেক চিকিৎসকই একে ‘গ্রিটিংস থেরাপি’ বা ‘বেস্ট উইশ থেরাপি’ বলে চিহ্নিত করেছেন। এবার সেই থেরাপিই চালু করতে চলেছে যুব তৃণমূল।

জানা গিয়েছে, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে উত্তর কলকাতার ৬০ ওয়ার্ড থেকে এই কর্মসূচি শুরু করতে চলেছে যুব তৃণমূল নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই এই উদ্যোগ নিয়েছেন উত্তর কলকাতা যুব তৃণমূলের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু। অভিষেকের বার্তা লেখা ফলের ঝুড়িই শুধু নয়, ওই ঝুড়িতেই দেওয়া থাকছে নির্দিষ্ট এলাকার ব্লক সভাপতিদের নম্বরও। ফলের ঝুড়িতে অভিষেকের বার্তা হিসাবে থাকবে, ‘আপনার দ্রুত আরোগ্য কামনা করি। ভাল থাকুন, সুস্থ থাকুন।’ এই বিষয়ে শান্তিরঞ্জন কুণ্ডু এদিন জানিয়েছেন, ‘যাঁরাই এই এলাকায় কোভিডে আক্রান্ত হয়েছেন তাঁদের সবাইকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা প্রত্যেককে পাঠানো হবে। তা ছাড়া এলাকায় মানুষের নানা বিষয়ে সমস্যা থাকতে পারে। সবটা আমাদের কারও একার পক্ষে শোনা হয়ে ওঠে না। তাই নির্দিষ্ট এলাকায় দলের প্রতিনিধিদের যোগাযোগের নম্বর আমরা মানুষকে দিচ্ছি।’ 

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস