ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূলের যুব নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাওয়ার অপরাধে গ্রেফতার হল রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারি। এই নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আসতেই তাকে পদ থেকে সরানো হয়েছিল। ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তোলার অভিযোগে শুক্রবার পোস্তা থানায় গ্রেফতার হন তরুণ তিওয়ারি(Tarun Tiwari)। তার সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা তোলা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সম্প্রতি তরুণ তিওয়ারির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। ব্যবসায়ী সচিন পাতিল(Sachin Patil) অভিযোগ করেছিলেন একটি ব্যবসা সংক্রান্ত মামলায় নিষ্পত্তি আশ্বাস দিয়ে তার কাছ থেকে ছয় লক্ষ টাকা চেয়েছিলেন তরুণ তিওয়ারি।

তিনি ওই নেতাকে আড়াই লক্ষ টাকা অগ্রিম দিয়েছিলেন। ওই ব্যবসায়ীর অভিযোগ তৃণমূলের এক শীর্ষ নেতার নাম করে তাকে ভয় দেখিয়েছিলেন তরুণ তিওয়ারি। এরপরেই পোস্তা থানায়(Posta P.S.) লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যবসায়ী। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই তরুনী দাবি করেছিলেন নিজের স্বার্থসিদ্ধির জন্য তাকে টাকা দিতে চেয়েছিলেন ওই ব্যবসায়ী। তিনি তার কাছ থেকে কোন টাকা নেননি। তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে।

এই অভিযোগে আর পাল্টা অভিযোগে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। সরব হয়েছিলেন বিরোধীরা। তৃণমূলের শ্রেষ্ঠ নেতৃত্ব বারবার স্পষ্ট বার্তা দিয়েছে কোন অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। মানুষের সঙ্গে থাকতে হবে। সাধারণ মানুষের সমস্ত অভাব অভিযোগ মেটাতে হবে। তরুণ তিওয়ারির বিরুদ্ধে ওঠাও অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে সরানো হয়। অন্যদিকে, তৃণমূলের শিক্ষা সেল থেকে শুক্রবার বহিষ্কার করা হয় মণিশংকর মন্ডলকে(Monisankar Mondal)।

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত