‘গণতন্ত্রের পক্ষে অন্ধকার দিন’, অভিষেকদের হেনস্তায় ক্ষুব্ধ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের হকের টাকা চাইতে গিয়ে যেভাবে সোম ও মঙ্গলবার টানা দু’দিন ধরে অমিত শাহের ‘বিশ্বস্ত ভৃত্য বাহিনী’ দিল্লি পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনাকে গণতন্ত্রের প্রতি অন্ধকার দিন হিসাবে আখ্যা দেওয়ার পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন।

পায়ে চোটের কারণে চিকি‍ৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রামে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দিল্লিতে রাজ্যের বকেয়া আদায়ে দলের আন্দোলনে অংশ নিতে পারেননি। যদিও কালীঘাটের বাড়িতে থেকেই দিল্লিতে দলীয় আন্দোলনের প্রতি নজর রেখেছিলেন তিনি। মঙ্গলবার রাতে যেভাবে সময় দিয়েও অভিষেকদের সঙ্গে দেখা না করে  কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তৃণমূল নেতাদের বিরুদ্ধে দিল্লির পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন তাতে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাত পৌনে বারোটা নাগাদ ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) দিল্লিতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দিল্লি পুলিশের অসভ্য আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি এক দীর্ঘ পোস্ট করেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার, অশুভ দিন। গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিসর্জন দিয়ে বাংলার জনগণের প্রতি বিজেপির ঘৃণা, দরিদ্রদের অধিকারের প্রতি তাদের অবজ্ঞা প্রকাশ করেছে। প্রথমত, বাংলার দরিদ্রদের জন্য বরাদ্দ গুরুত্বপূর্ণ তহবিল আটকে রেখেছে। আমাদের প্রতিনিধি দল যখন দিল্লিতে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করছে তখন তাদের সঙ্গে নির্মম ব্যবহার করা হয়েছে। প্রথমে রাজঘাটে এবং তার পরে কৃষিভবনে হেনস্তা করা হয়েছে’।

দলীয় নেতৃত্বকে অকারণে হেনস্তার জন্য দিল্লি পুলিশকেও এক হাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘বিজেপির শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করেছে দিল্লি পুলিশ। আমাদের প্রতিনিধিদের নির্লজ্জ ভাবে হেনস্থা করেছে। অপরাধীদের মতো পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের ঔদ্ধত্যের কোন সীমা নেই। অহংকার তাঁদের অন্ধ করে দিয়েছে। বাংলার কণ্ঠস্বরকে দমন করতে তারা এখন সব সীমা অতিক্রম করেছে!’ তবে দিল্লি পুলিশকে লেলিয়ে দিয়েও যে তৃণমূলের প্রতিবাদ আন্দোলনকে রোখা যাবে না তা জানিয়ে তৃণমূল সুপ্রিমো পোস্টের শেষাঙ্কে লিখেছেন, ‘কিন্তু আমরা ভয় করব না ভয় করব না, দু’বেলা মরার আগে মরব না, ভাই, মরব না।’

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের