প্রবল ঝড়ে লণ্ডভণ্ড রাতের শহর, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট

গরমের তাণ্ডব থেকে একটু হলেও রেহাই! শহর জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি। বৃহস্পতিবার বিকেল থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। সন্ধ্যে নামতেই আকাশ ফেটে বৃষ্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের তাণ্ডব থেকে একটু হলেও রেহাই! শহর জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি। বৃহস্পতিবার বিকেল থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। সন্ধ্যে নামতেই আকাশ ফেটে বৃষ্টি। এক পশলা বৃষ্টির স্পর্শ যেন নিমেষেই গা ঠাণ্ডা করে দিল। একগুঁয়ে গরম থেকে একটু হলেও নিস্তার মিলল রাজ্যবাসীর। যদিও আজ শ্রমিক দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি একাধিক দফতর বন্ধ। কিন্তু তবুও রাস্তায় বহু মানুষ চলাচল করছেন। এদিন ধর্মতলা চত্বর-সহ কলকাতার বিভিন্ন জায়গায় ঝড়ের দাপট চলেছে। পাশাপাশি জেলাগুলিতেও বিকেল থেকে ঝড়ের দাপট শুরু হয়েছিল। সন্ধ্যা গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টির তাণ্ডব। বৃষ্টির সঙ্গে বয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। যদিও আগেই বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গ জুড়ে।

দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু কলকাতায় এমন ঝড়ের পূর্বাভাস ছিল না। আচমকাই আজ বিকেল থেকে ঝড় শুরু হয়। আবহাওয়া অফিস বলছে, পশ্চিমের জেলা বীরভূম, পূর্ব পশ্চিম, বর্ধমান, পূর্ব, পশ্চিম মেদিনীপুরে এ দিন বৃষ্টির পূর্বাভাস ছিল। বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টির সময় বজ্রপাতের সতর্কতা রয়েছে। এদিন কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতায় বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে। তবে রাস্তার মানুষরা আচমকা বৃষ্টিতে বিপদে পড়লেও বৃষ্টির দাপট এক ঝটকায় গোটা পরিবেশকে ঠান্ডা করে দিয়েছে। অসভ্য ঘামের থেকে একটু শান্তি মিলল তিলোত্তমা বাসীদের। কারণ যা গরম পড়েছে, তাতে ফ্যান ছাড়া একটু থাকলেও তরতর করে ঘামছেন সকলে।

আবহাওয়া জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বাড়বে। ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের তিন জেলাতে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে সকলের।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে