গাড়ির বকেয়া কর আদায়ে জরিমানা মকুবের সিদ্ধান্ত পরিবহণ দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি : গাড়ির বকেয়া কর আদায়ে জরিমানা মকুবের সিদ্ধান্ত নিল পরিবহন দফতর। পয়লা জানুয়ারি থেকে চালু হবে এই ওয়েভার স্কিম। ২৯ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া কর মিটিয়ে দিলে জরিমানার ওপর ছাড় পাওয়া যাবে।

পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, বকেয়া রোড ট্যাঙ্ক, পারমিট ও সার্টিফিকেট অফ ফিটনেস পুনর্নবীকরণের ক্ষেত্রে এই জরিমানা মকুব করা হবে। যারা ৩০ জানুয়ারির মধ্যে বকেয়া কর মিটিয়ে দেবেন, তাদের ক্ষেত্রে একশ শতাংশ জরিমানা মকুব করা হবে। যারা ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া কর মেটাবেন, তাঁদের ক্ষেত্রে অবশ্য একশ শতাংশ জরিমানা মকুব হবে না। সেক্ষেত্রে তাঁদের ৮০ শতাংশ জরিমানা মকুব করা হবে।

গত বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে এই জরিমানা মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই জরিমানা মকুবের কাজ শুরু হবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১২ লক্ষ গাড়ির মধ্যে ৬৫ শতাংশের কর বাকি রয়েছে। সব গাড়ি মিলিয়ে জরিমানার পরিমাণও প্রায় কয়েক হাজার কোটি টাকা হবে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার মনে করছে, জরিমানা মকুব করে যদি বকেয়া কর আদায় করা যায়, তাহলে বেশ কিছু টাকা রাজ্যের কোষাগারে জমা পড়বে। সেই টাকা উন্নয়নের কাজে লাগানো যেতে পারে।

পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, যে পরিমাণ জরিমানা হয়েছে, তা আদায় করা মোটর ভেহিকেলস ইনস্পেকটরদের পক্ষে সম্ভব নয়। সেইকারণেই এই বকেয়া কর আদায়ের জন্য জরিমানা মকুবের কথা বলা হয়েছে।

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক