চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূলের রাজভবনের সামনে ধর্না নিয়ে মামলা হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লি অভিযান করে তৃণমূল। তবে কৃষিভবনকাণ্ডের পর রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক। ৫ অক্টোবর তৃণমূলের রাজভবন অভিযান কর্মসূচি ছিল। এরপর রাজ্যপালের সঙ্গে দেখা করার দাবিতে ধর্নায় বসে তৃণমূল। রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কিভাবে ধর্নায় বসল তৃণমূল। এই প্রেক্ষিতে মামলা দায়ের হাইকোর্টে।

ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও তৃণমূলের ধর্না নিয়ে প্রশ্ন ওঠে। এই মর্মে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সূর্যনীল দাস। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করা হয়। তবে মামলা দায়ের নির্দেশ দেয় আদালত।

অন্যদিকে এই ধর্না নিয়েই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিল বিজেপি। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সেই আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট।

কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের বকেয়া প্রাপ্তির দাবিতে তৃণমূল দিল্লি অভিযান করে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লির কৃষিভবন পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। তবে মন্ত্রী সাক্ষাত না করেই বেরিয়ে যাওয়ায় কৃষিভবনেই  ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত দিল্লি পুলিশ তাঁদের আটক করে। সেখান থেকেই রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক। দাবি একটাই, বঞ্চিতদের কথা রাজ্যপালকেই শুনতে হবে। তা তুলে ধরতে হবে দিল্লির দরবারে।

রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে থাকায় সাক্ষাৎ হয়নি। তাই ৫ অক্টোবর থেকে রাজভবনের উত্তর গেটের সামনেই ধর্নায় বসেন অভিষেক। রবিবার রাতে দমদম বিমানবন্দরে নেমে অবশ্য তৃণমূলকে খোলাখুলি রাজভবনে আমন্ত্রণ জানান সি ভি আনন্দ বোস। বলেন, ”ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি। রাজভবনে দরজা খোলা সকলের জন্য। যে কেউ দেখা করতে আসতে পারেন।”  এর পর রাজ্যপাল রাজভবনের উত্তর গেটে অবস্থানকারী তৃণমূল কর্মী, সমর্থকদের এড়িয়ে দক্ষিণ গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন। তবে তৃণমূলের ধর্না অবস্থানের অনুমতি কিভাবে মিলল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও রাজভবনের সামনে শান্তিপূর্ণভাবেই ধর্নায় বসেছে তৃণমূল। এবার এই ধর্নার জল গড়াল হাইকোর্ট অবধি।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে প্রকাশিত হবে ফল

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ