২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক স্বঘোষিত ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ এপ্রিল নব্বান্ন অভিযানের ডাক দিলেন চাকরিহারারা। তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো পরিষ্কার বলেছিলেন, “মুখ্যমন্ত্রী যে ব্যখ্যা দিয়েছেন তার উপর ভরসা রাখুন।” আগামী ৭ এপ্রিল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও হওয়ার কথা চাকরিহারাদের।  তার আগেই ঘোলা জলে মাছ ধরতে মাঠে নেমেছে স্বঘোষিত বঞ্চিত চাকরিপ্রার্থীরা। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ গড়ে ডাক দিয়ে দিল নবান্ন অভিযানের। সূত্রের খবর, এই মঞ্চের সদস্যরা মূলত সিপিএম ও বিজেপি সমর্থক হিসাবেই পরিচিত। আরজি কর কাণ্ডেও রাজ্য সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন। তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন।

জানা গিয়েছে চাকরি প্রার্থীদের ১২-১৩ টি মঞ্চ সম্মিলিত ভাবে ২১ এপ্রিল এই অভিযানের ডাক দিয়েছে। এক সাংবাদিক সম্মেলন মারফত এই কথা জানান চাকরিহারারা। সঙ্গে প্রশাসনে বিরুদ্ধে উগড়ে দেন ক্ষোভ। সংবাদিক বৈঠক থেকেই মঞ্চের নেতৃত্বের তরফে বলা হয়, কয়েকটি সংগঠন ইতিমধ্যে যোগাযোগ করেছে। আগামীতে তাঁরাও এই মঞ্চে সামিল হবে বলেই আশাবাদী তাঁরা।

অত্যন্ত স্পষ্টবাক্যে এবার চাকরিহারারা জানিয়েছে, “এর আগেও আমরা একাধিকবার সম্মিলিতভাবে কর্মসূচি নিয়েছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও সদর্থক ভূমিকা দেখতে পাইনি। আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী মানবিক। কিন্তু উনি অমানবিক মুখ্যমন্ত্রী। সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষকা ও শিক্ষা কর্মীরা। আমরাও এই বঞ্চনার শিকার। আমরা আর প্রতিশ্রুতি নয়, স্পষ্ট বার্তা চাই, বাস্তবায়ন চাই।”

বহু আলোচনা হয়েছে, তাতেও সমাধান সূত্র মেলেনি।  এই  সমস্যা সমাধানের জন্য শনিবার কার্যত ডেডলাইন দিয়ে দিয়েছেন চাকরিহারারা। তাঁদের বক্তব্য, “পয়লা বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিলের মধ্যে প্রতিটি মঞ্চের সঙ্গে বসে যদি আলোচনা না করেন, সমস্যার সুষ্ঠ সমাধান না করেন তাহলে আমাদের এই কর্মসূচি বহাল থাকবে।” প্রত্যেকেই জানিয়েছেন তাঁরা বেকার ভাতা চান না। পরিবর্তে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে চান।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত