কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে শাহের মন্ত্রকের গড়িমসি, পিছনে রাজনৈতিক অঙ্ক!

পঞ্চায়েত ভোটের জন্য মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশনের দাবি মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে পারছে না অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, মণিপুর ও কাশ্মীরে প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ফলে বাংলায় পাঠানোর মতো পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নেই মন্ত্রকের হাতে। তাছাড়া বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে সশস্ত্র পুলিশ চেয়েও পাওয়া যায়নি। আর সেই ব্যর্থতার দায় এড়াতে ছুঁতো খুঁজতে শুরু করে দিল শাহের মন্ত্রক। বুধবার কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নিয়ে পরিকল্পনা জমা না দেওয়ার ঠুনকো অভিযোগ তুলেছেন কেন্দ্রের আইনজীবী। যদিও হালে খুব একটা পানি পাননি তিনি।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তিন দফায় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে একাধিকবার চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার পর্যন্ত মাত্র ২২ কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে। বুধবার আরও ৩১৫ কোম্পানি বাহিনী আসার কথা। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে কী হবে তা কার্যত অনিশ্চিত। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর খরচ বহণ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে। ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে যদি ১৫ দিন রাখতে হয় সেক্ষেত্রে ২৫ থেকে ৩০ কোটি টাকার বেশি খরচ করতে হবে। ওই খরচ বাঁচাতেই কেন্দ্রীয় বাহিনী না পাঠানোর জন্য ঠুনকো অজুহাত খুঁজে বেড়াচ্ছেন কেন্দ্রের আইনজীবী।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য অভিযোগ তোলা হয়েছে, বঙ্গ বিজেপিকে রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ করে দিতে কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে নির্লজ্জ রাজনীতি করছে অমিত শাহের মন্ত্রক। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর দাবি তোলার পরের দিনই কেন্দ্রীয় সরকারের আইনজীবী বঙ্গ বিজেপির মুখিয়ার সুরে সুর মিলিয়ে বলেছিলেন, ‘২০১৩ সালের মতো কয়েক দফায় পঞ্চায়েত ভোট হলে যত বাহিনী চাওয়া হবে তা দেওয়া সম্ভব।’ কিন্তু কমিশন এক দফায় নির্বাচন করানোর বিষয়ে অনড় থাকাতেই শাহের মন্ত্রক কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে গড়িমসি করছে।

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা