পুজোয় স্বেচ্ছাসেবকদের নিতেই হবে জোড়া ভ্যাক্সিন

কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র জানিয়েছেন, 'দুর্গাপুজোয় যে সমস্ত স্বেচ্ছাসেবকরা কাজ করবেন তাদের প্রত্যেককে দ্বিতীয় দফার ভ্যাকসিন অবশ্যই নিতে হবে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পুজোয় স্বেচ্ছাসেবক হতে হলে ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া থাকতেই হবে। একুশের উৎসবের আগে কার্যত এই ব্যবস্থা বাধ্যতামূলক করলো কলকাতা পুলিশ। শুধু স্বেচ্ছাসেবকরাই নন, মণ্ডপ নির্মাণের সঙ্গে যুক্ত কর্মীদেরও ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া থাকতে হবে। এমনটাই নির্দেশ জারি করলো কলকাতা পুলিশ। কলকাতায় কালীপূজো ও জগদ্বাত্রী পুজোর ক্ষেত্রেও এই নির্দেশ বলবৎ থাকবে। একই সঙ্গে পুজোর দিনগুলিতে ভিড় সামলাবার জন্য যেসব স্বেচ্ছাসেবকরা রাস্তায় নামবেন তাঁদেরও কোভিড ভ্যাক্সিনের জোড়া ডোজ নেওয়া থাকতে হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় কলকাতা পুলিশের উদ্যোগে কলা মন্দিরে পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে এক সমন্বয় বৈঠক হয়। সেখানেই কলকাতা পুলিশের তরফে পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানিয়ে দেন, ‘কোভিডবিধি মেনে সকলকে দুর্গাপুজো করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে। সেই কারণে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা কাজ করবেন তাদের প্রত্যেককে দ্বিতীয় দফার ভ্যাকসিন অবশ্যই নিতে হবে।’ পাশাপাশি তিনি জানান, ‘দুর্গাপুজায় কোথাও কোনও আগুন লাগলে কিভাবে তাড়াতাড়ি তা নিয়ন্ত্রণ করা যায় এ বিষয়ে দমকল কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবার সিইএসসি কর্মীদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, গত বছরের মতো এ বছরও কোভিডকালে পুজোর ভিড় ঠেকাতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট। তবে এ বিষয়ে হাইকোর্ট যে রায়ই দিক না কেন তা অক্ষরে অক্ষরে পালন করে দুর্গাপুজো করতে হবে। কলকাতা পুলিশও আদালতের নির্দেশ মেনে কাজ করবে।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের