মমতার ভাগ্য নির্ধারণে ভোট চলছে ভবানীপুরে

কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটদান পর্ব। এই নির্বাচনের দিকে কার্যত তাকিয়ে আছে পুরো বাংলা। কেননা এইখানকার ফলাফলই ঠিক করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বের ভবিষ্যত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাঁটায় কাঁটায় ৭টা বাজতেই কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সবকটি বুথে শুরু হয়ে যায় ভোটদানের পালা। কার্যত এদিন ভবানীপুরের দিকে তাকিয়ে থাকছে সারা বাংলা। কেননা এই ভোট নয় নিছক উপনির্বাচন, কার্যত এই ভোটেই তৃণমূলসুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ করে দিতে চলেছে। যেহেতু তৃণমূলনেত্রী এখন বিধায়ক নন, তাই তাঁকে মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে গেলে এই উপনির্বাচনে জিততেই হবে। ১০ বছর আগে প্রথম বার মুখ্যমন্ত্রী পদে বসার পর এই বিধানসভা কেন্দ্র থেকেই জিতে প্রথম বার বিধানসভায় গিয়েছিলেন মমতা। তার আগে বরাবর তিনি লোকসভার সাংসদ হিসেবে জনপ্রতিনিধিত্ব করেছেন। মমতা যে জিতবেন, তা নিয়ে তৃণমূলের কোনও স্তরেই কোনও সংশয় নেই। কিন্তু তৃণমূল তথা মমতার কাছে এই লড়াই আরও গুরুত্বপূর্ণ ব্যবধানের কারণে। বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মমতার জন্যই তিনি কেন্দ্রটি ছেড়ে দিয়েছেন। শোভনদেবের জয়ের ব্যবধান ছিল ২৭ হাজারের কিছু বেশি। এই উপনির্বাচনে  মমতার জয়ের ব্যবধান তার চেয়েও বেশি রাখতে চায় তৃণমূল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দিন সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ৭.৫৭ শতাংশ ভোট পড়েছে ভবানীপুরে। 

নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, এদিন ভবানীপুরের ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। সেই সঙ্গে প্রতিটি বুথেই থাকছে সিসিটিভি ক্যামেরা এবং মাইক্রো অবজারভার। বুথে বুথে ঘুরছেন পুলিশ পর্যবেক্ষক। সব মিলিয়ে এদিন ভবানীপুরে প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট মোতায়েন থাকছেন ভোটপর্ব নির্বিঘ্নে পার করে দেওয়ার জন্য। তবে তাঁর মধ্যেও রাজনীতির পারা চড়তে শুরু করেছে। ভোট শুরু হতেই ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। একই সঙ্গে বুথে বুথে ঘুরতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন, ‘১৪৪ ধারা জারি রয়েছে। তাও বুথের ২০০ মিটারের মধ্যে কী ভাবে দোকান খোলা থাকে? ঠিকমতো ভোট হলে আমরাই জিতব।’ যদিও ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ অস্বীকার করেছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, মক পোলের জন্য ওই বুথে ভোট শুরু হতে একটু দেরি হচ্ছে। কোনও ইভিএম বিভ্রাট হয়নি বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।

মুখ্যমন্ত্রীকে জেতাতে এদিন সকাল থেকেই সক্রিয় হয়ে উঠেছে তৃণমূল নেতারা। চেতলায় নির্বাচনী কার্যালয়ে বসে তদারকি করছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকেই এদিন তিনি কটাক্ষ করে বলেন, ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না। বিজেপি প্রার্থী ভুলভাল বকে চলেছেন। ১২৬ নম্বর বুথে মক পোলের জন্য দেরি হয়েছে, কোনও ইভিএম বিভ্রাট হয়নি। সকাল থেকে কমিশনকে পাগল করে দিচ্ছেন তিনি। দেখলেন তো বুথ জ্যামের অভিযোগ খারিজ করে দিয়েছে। নাচতে না জানলে উঠোন বাঁকা, উনি নিজের হারের অজুহাত খুঁজছেন।’ তৃণমূলের পাশে দাঁড়িয়ে এদিন বিজেপি প্রার্থীকে কটাক্ষ হানতে ছাড়েননি ভবানীপুরের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও। তিনি বলেছেন, ‘১৪৪ ধারা জারি থাকা এলাকায় দোকানপাট খোলা থাকলে অসুবিধা নেই। কারণ এটা মানুষের রুজি রুটির ব্যাপার। শুধু দেখতে হবে ভোটে কোনও প্রভাব পড়ছে কি না।’

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের