চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানবিক প্রশাসন, দুর্ঘটনায় মৃত বিজেপি নেত্রীর পরিবারের চিকিৎসার দাযিত্ব নিল সরকার

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় মৃত বিজেপি নেত্রী তথা কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী বিজেপি কাউন্সিলর তথা কো—অর্ডিনেটর তিস্তা বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় নিমতৌড়িতে দুর্ঘটনায় পড়েন তিস্তা বিশ্বাসের পরিবার। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলেও স্বামী ও মেয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়েই তিস্তার গড়চার বাড়িতে পৌঁছে যান পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক তথা কলকাতা পুরসভার কো-অর্ডিনেটর দেবাশিস কুমার। তাঁরা তিস্তাদেবীর পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার বার্তা দিয়েছেন। পরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘রাজ্য সরকার মৃত কাউন্সিলরের স্বামী এবং কন্যাকে চিকিৎসা সহ অন্যান্য সাহায্য করবে’। বৃহস্পতিবারই তিস্তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা

বুধ সন্ধ্যায় তমলুকের কাছে নিমতৌড়িতে জাতীয় সড়কে তিস্তার গাড়ির পিছন দিকে একটি অয়েল ট্যাঙ্কর ধাক্কা মারে বলে দাবি করেছেন মৃত বিজেপি কো-অর্ডিনেটরের স্বামী গৌরব। তিনিই গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। গৌরব এবং তাঁর মেয়ে অবন্তিকা গাড়ির সামনের দিকে বসেছিলেন। এবং তিস্তা ছিলেন পিছনের সিটে। ফলে ধাক্কার অভিঘাতে তাঁর মৃত্যু হয়েছে। তিনজনকেই উদ্ধার করে পুলিশই তমলুক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তিস্তা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাতেই আহত দু’জনেক কলকাতায় নিয়ে এসে বাইপাসের পাশে বেসরকারি হাসপাতালে ভতি করা হয়। এরপরই রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক বিজেপি নেত্রীর বাড়ি পৌঁছে গিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রবিবাসরীয় ভোটপ্রচারে অলি-গলিতে পায়ে হেঁটে ঝড় তুললেন সুজিত বসু

‘‌সততার পরিবর্তে বিভ্রান্ত করার পথ বেছেছেন প্রধানমন্ত্রী’‌, মোদিকে তোপ মমতার

প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

কলকাতায় লাইসেন্সহীন হোটেল ও গেস্ট হাউস ঘিরে কড়া পদক্ষেপে লালবাজার

বেহালার প্রোমোটিং ব্যবসায়ী জয় কামদারকে আটক করল ইডি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ