চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় প্রখর রোদ আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে ভালো রকম গরম থাকবে। সেই সঙ্গে থাকবে রোদের করা তেজ। দিনের তাপমাত্রা ৩৪ – ৩৫ডিগ্রির কাছাকাছি থাকবে। এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া(Alipure Weather) দফতরের বিশেষজ্ঞদের। আগাম পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে আকাশ মেঘলা হবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গে আজ ও আগামীকাল কোচবিহার, জলপাইগুড়ি(Jalpaiguri), আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিং-এ দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । সিকিমে অতি ভারী বৃষ্টি হবে। এর ফলে পাহাড়ে ভূমিধসের সম্ভাবনা থাকছে। শুধু তাই নয় নিচু এলাকায় জমতে পারে জল। বুধবার থেকে উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টি কমবে ।কলকাতাতে(Kolkata) আজ ও আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা । সোম ও মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি আশে পাশে থাকবে। আগামী পরশু থেকে তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রিতে নেমে যাবে।

আকাশ মেঘলা (Cloudy)থাকার পাশাপাশি কখনো উত্তর কখনো বা দক্ষিণ কখনো বা পূর্ব কলকাতায় হতে পারে কয়েক পশলা বৃষ্টি। উল্লেখ করা যেতে পারে রবিবারই আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় এখনই রাজ্য থেকে বর্ষা বিদায় নিচ্ছে না। ফলে কখনো উত্তরবঙ্গ আবার কখনো দক্ষিণবঙ্গে একটানা বর্ষা না হলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি(Rain) বা জলীয় বাষ্প প্রবেশের ফলে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।দুর্গাপুজোর ক’দিন নিম্নচাপের দরুন ছিল আবহাওয়ার সতর্কবার্তা ।এমনকি ষষ্ঠীর রাতে কলকাতায় অঝরে বৃষ্টি জমিয়ে দিয়েছিল জল । অষ্টমী এবং নবমীতেও জেলায় জেলায় ঝড়-বৃষ্টির তান্ডব চলেছিল।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের আগে কলকাতা পুলিশের ডিসির বাড়িতে ইডি! কী কারণে তল্লাশি?

তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী, রবিবার কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভবনা?

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ