রেশন দুর্নীতি মামলায় ফের ইডির তলব এড়ালেন ঋতুপর্ণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডির তলবে সাড়া দিলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য টলিউড অভিনেত্রীকে বুধবার তলব করেছিল ইডি। আর সেই তলবে সাড়া দিলেন না  ঋতুপর্ণা। জানা গিয়েছে, বিদেশে থাকার জন্য এদিন সিজিও কমপ্রেক্সে এসে হাজিরা দিতে পারলেন না  অভিনেত্রী। তবে এরপর কবে ঋতুপর্ণাকে তলব  করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  এখন জানা যায়নি।

বলা বাহুল্য,  এর আগেও ২০১৯-এর জুলাইতে ঋতুপর্ণাকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। ৫ বছর পর আবারও ইডি তলব করে অভিনেত্রীকে। ED সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য অভিনেত্রীকে ডেকেছে কেন্দ্রীয় এজেন্সি (ED on Ration Scam)। সূত্রের খবর, বিভিন্ন জায়গায় তদন্তের মাধ্যমে যে তথ্য পেয়েছেন ইডি, সেই তথ্য সামনে রেখেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করেছিল তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই তলব করে সমন পাঠানো হয়েছিল ঋতুপর্ণাকে। আর এই তলব প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন,’ রেশন দুর্নীতি কী, সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। ষড়যন্ত্র করা হচ্ছে।‘ আর এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠেছিল তাহলে কি ইডির দফতরে হাজিরা দেবেন ঋতুপর্ণা। এবার সেই জল্পনাতেই পড়ল শিলমোহর।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়