কৃষকবন্ধু প্রকল্পে ১.০৫ কোটি কৃষককে ২,৯০০ কোটি টাকা প্রদান রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোট মিটতে না মিটতেই প্রতিশ্রুতি মেনে রাজ্যের এক কোটি ৫ লক্ষ কৃষককে কৃষকবন্ধু প্রকল্পে বিশেষ সাহায্য হিসাবে ২,৯০০ কোটি টাকা আর্থিক সাহায্য দিল রাজ্য সরকার। আজ বুধবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) ওই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলা শস্য বিমা প্রকল্পে ২.১০ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ হিসাবে ২৯৩ কোটি টাকাও দেওয়া হয়েছে।

লোকসভা ভোটের জন্য আদর্শ আচরণবিধি চালু থাকায় কার্যত উন্নয়নের কাজকর্ম থমকে ছিল। প্রায় আড়াই মাস ধরে সরকারি বিভিন্ন সহায়তা থেকে বন্ছিত হচ্ছিলেন সাধারণ মানুষ। ভোটের প্রচার পর্বে দীর্ঘদিন ধরে ভোট করানোর বিরুদ্ধে বার বার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটতেই যাতে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পান তার জন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠকেই এ বিষয়ে বিশেষ নির্দেশও দিয়েছিলেন।

কৃষকবন্ধু প্রকল্পে রাজ্যের প্রান্তিক কৃষকরা বছরে চার হাজার থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান। বছরে দু’বার ওই সহায়তা দেওয়া হয়। রবি ও খরিফ মরসুমে উপভোক্তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সাহায্যের টাকা পাঠানো হয়। গত ডিসেম্বরেই শেষ বার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। আর এদিন রবি মরসুমের জন্য টাকা পাঠানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এক্স’ হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে আমরা রাজ্যজুড়ে ১ কোটি ৫ লক্ষ কৃষক ও বর্গাদারকে সহায়তা হিসাবে ২,৯০০ কোটি টাকা প্রদান করা হয়েছে। সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে  টাকা পৌঁছে যাচ্ছে। পাশাপাশি প্রতিকুল আবহাওয়ায় ক্ষতির মুখে পড়া কৃষকদের ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পে ২.১০ লক্ষ কৃষককে ২৯৩ কোটি টাকাও দেওয়া হয়েছে।’

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর