সকালে পারদ নামল ১৩.৮ ডিগ্রিতে, আজ মরসুমের শীতলতম দিন

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। মাত্র দুদিনে তাপমাত্রা নামল ৫ ডিগ্রি সেলসিয়াস। হু হু করে নামছে পশ্চিমের জেলার পারদ। ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে এখন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে,এমনটাই চলবে রবিবার পর্যন্ত।

আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ইতিমধ্যেই দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ঠান্ডায় ইতিমধ্যেই উত্তরের জেলাগুলিকে টেক্কা দিতে শুরু করেছে পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম। সপ্তাহান্তে আরও কিছুটা কমবে তাপমাত্রা।

এই নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। ফলে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তুরে হাওয়া ঢুকতে আর কোনও বাধা নেই। সেই কারণেই পারদ নামতে পারে বেশ খানিকটা। কলকাতায় বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৬ সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত