রাজ্যে ফের কমতে পারে শীত, বড়সড় স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি :  রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। এর মধ্যেই স্বস্তির খবর শোনাল আবহাওয়া অফিস। ফের কমতে চলেছে শীত। সোমবার(১৬ ডিসেম্বর)থেকেই তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে ৷

দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামান্য বাড়লেও কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা। আরও ২৪ ঘণ্টা পরিষ্কার আকাশ থাকবে। আগামিকাল, মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে রাজ্যে শীতের প্রকোপ কমবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা নিয়ে আপাতত কোনও পূর্বাভাস নেই।

এদিকে ঘন কুয়াশার চাদর দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারতের সমতলে। জবথবু ঠান্ডায় কাঁপছে মধ্য ভারত। কোল্ড ওয়েভ পরিস্থিতি জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি হয়ে ওড়িশা পর্যন্ত। বাংলাতেও এর প্রভাব পড়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা সপ্তাহের শেষে। এর ফলেই আবহাওয়ার পরিবর্তন।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত