হু হু করে নামবে পারদ, বছর শেষে বঙ্গ কাঁপবে হিমেল হাওয়ায়, জানাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- বাংলার বুকে ডিসেম্বর শেষেও দেখা নেই শীতের। আবহাওয়ার মুডসুইং-র জেরে স্বমহিয়ায় ধরা দিতেই পারছে না শীত। সামনেই আসছে বর্ষবরণ। আর কি দেখা দেবে শীত? নাকি নতুন বছরেই আলমারিতে তুলে রাখতে হবে লেপ, কম্বল? এই প্রশ্ন এখন বঙ্গবাসীর মনে প্রায়শই ঘোরাফেরা করছেন। তবে বছর শেষে শীত ফেরার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ তথা শনিবার নামবে না তাপমাত্রা। শনিবার রাত এবং রবিবার সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ- এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা র‍য়েছে। এরপর রবিবার রাত থেকে নামবে তাপমাত্রার পারদ। ২ থেকে ৩ ডিগ্রী পর্যন্ত হতে পারে পারদ পতন। সোমবার থেকে বঙ্গে ঢুকবে হিমেল হাওয়া। কলকাতায় ১৪ ডিগ্রী এবং পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রী পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।

অন্যদিকে উত্তরবঙ্গ জুড়ে চলছে জাঁকিয়ে শীতের প্রভাব। সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পংয়ে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি। সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টিও হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা