দুর্যোগের সময় কী করবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটা দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে। তাতে ঝড়, বৃষ্টি হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব। তার প্রভাব এই বাংলায় সরাসরি না পড়লেও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে এসে সেই বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, রাজ্য সবরকমভাবে প্রস্তুত। তবে সাধারণ মানুষকেও সতর্ক থাকার বার্তা দিলেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আবার একটা দুর্যোগ আসতে চলেছে। তবে আমফান, যশ, ফণির মতো অতটাও ভয়াবহ হবে না। মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটা দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে। তাতে ঝড়, বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় সকলে সতর্ক থাকবেন। ইলেকট্রিক কানেকশনটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন। যাতে বিদ্যুৎ চমকালে কোনও বিপদ না হয়। আমি পুরসভা ও সিইএসসিকেও বলেছি। অবস্থা বুঝে ব্যবস্থা করতে। যাতে কোনও মানুষ অসুবিধায় না পড়ে।’

মুখ্যমন্ত্রী এদিন আমফানের স্মৃতিচারণাও করেন। বলেন, ‘আমফানের সময় আমি কন্ট্রোল রুমে বসে ছিলাম। সারাক্ষণ মনিটারিং করে গিয়েছিল। তারপর ঝড় থামতে পরিদর্শনে বেরিয়েছিলাম। কার কি ক্ষতি হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখি। কোথাও গাছ পড়ে গিয়েছিল, কোথাও বাড়ি ভেঙে গিয়েছিল। সেই সময় অনেকের সঙ্গে দেখা হয়েছিল। আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সাহায্য করেছি।’ তবে ঘূর্ণিঝড় গুলাব আমফানের মতো এই বাংলায় প্রভাব ফেলবে না, সেটাই একমাত্র স্বস্তি।

 

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী