ভুয়ো Job Card তো যোগী রাজ্যেও মিলেছে, তাহলে বাংলাকেই টার্গেট কেন, উঠছে প্রশ্ন

বেছে বেছে বাংলাকেই টার্গেট কেন? উত্তরপ্রদেশই বা টাকা পায় কিসের ভিত্তিতে? মোদির মুখ খোলার পরে প্রশ্ন উঠছে নবান্নের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কলকাতায় এসে দাবি করেছেন বাংলায়(Bengal) ১ কোটিরও বেশি Fake Job Card রয়েছে। সেই কারণেই ১০০ দিনের কাজের প্রকল্পের(100 Days Work Project) টাকা আটকে রাখা হয়েছে। কেন সেই টাকা দেওয়া হবে সেই প্রশ্ন তুলে তিনি ‘মেরা বাপ কা প্যায়সা’র মতো বিতর্কিত মন্তব্যও করেছেন। তারপরের পালা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। তিনি আরামবাগ ও কৃষ্ণনগরের সভা থেকে বাংলার ভুয়ো Job Card নিয়ে মুখ খুলেছেন। এবার সেই সুবাদেই পাল্টা কেন্দ্রের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার সাফ জানিয়েছেন, বাংলায় ২৫ লক্ষ ভুয়ো জব কার্ডে গরিবের টাকা লুট করার অভিযোগ তুলেছেন মোদি। অথচ, যোগীরাজ্যে এমন ঘটনা ঢের ঢের বেশি। কেন্দ্রীয় পোর্টালের তথ্য বলছে, ২০১৪ সাল থেকে উত্তরপ্রদেশে বাতিল হয়েছে ১ কোটি ২০ লক্ষ ৫৪ হাজার ৯৯৮টি জব কার্ড। আর বাংলায় সেই সংখ্যাটা মাত্র ৩৮ লক্ষ ৮৪ হাজার ৭০০। তাহলে বেছে বেছে বাংলাকেই টার্গেট কেন? উত্তরপ্রদেশই বা টাকা পায় কিসের ভিত্তিতে?

কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের আইন অনুযায়ী, কেউ তিন বছরের বেশি কাজ না চাইলে বা বাসস্থান ছেড়ে অন্য কোথাও চলে গেলে কিংবা মারা গেলে তাঁর Job Card বাতিল হয়। এমন একাধিক কারণে সারা বছর ধরেই দেশের প্রতিটি রাজ্য Job Card বাতিলের কাজ চালায়। স্বাভাবিক কারণে বাতিল হওয়া কার্ডকে একজন প্রধানমন্ত্রী ‘ভুয়ো’ বলেন কীভাবে? আর যদি সেগুলিকে ‘ভুয়ো’ ধরেও নেওয়া হয়, তাহলে তো এমন ঘটনা সর্বাধিক ধরা পড়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। দাবি প্রদীপবাবুর। তাঁর আরও দাবি, ২০২২-২৩ অর্থবর্ষে প্রতিটি রাজ্যকে ‘ভুয়ো’ Job Card বাতিল করতে ‘Mission Mode’-এ অভিযান চালানোর নির্দেশ দেয় কেন্দ্র। বাংলায় সেই কাজের সিংহভাগই নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। অথচ যোগীরাজ্যে চলতি অর্থবর্ষেও প্রচুর মাত্রায় কার্ড বাতিল হচ্ছে। কেন্দ্রের রিপোর্টেই তা স্পষ্ট। গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে যোগীরাজ্যে বাতিল হয়েছে ৭৮ লক্ষ ১৮ হাজার ৩৭৩টি জব কার্ড। অথচ বাংলায় তা বাতিলের সংখ্যা মাত্র ২৩ লক্ষ ৪৫ হাজার ৪৭৫টি। তাহলে ভুয়ো Job Card বাতিলের জন্য শুধু বাংলাকেই টার্গেট করা হচ্ছে কেন?

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক