আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বৃষ্টি হবে না পুজোয়, ২৪ ঘণ্টায় ভোলবদল আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকবছর ধরে পুজোর দিনগুলিতে বৃ্ষ্টি যেন রুটিন হয়ে দাঁড়িয়েছিল। এবারও অষ্টমী থেকে দশমী পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। যার আঁচ পাওয়া গিয়েছিল দ্বিতীয়া থেকেই। তবে এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হল পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই কলকাতায়।

পুজোর মুখে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে একটানা ভারী বৃষ্টিতে জলে ঢেকে গিয়েছিল দক্ষিণবঙ্গ। বৃষ্টি কমলেও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের একাংশ। তার মধ্যেই মন খারাপের খবর শুনিয়েছিল আবহাওয়া দফতর। সেই অর্থে বৃষ্টি না হলেও পুজোর দিনগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছিল। তবে এদিন আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস বলেন, ‘বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। শনি-রবিও একইভাবে বৃষ্টি হতে পারে শহরে। কিন্তু যেহেতু দক্ষিণবঙ্গে সেভাবে আর জমাট বাঁধছে না জলীয় বাষ্প। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আর বাড়বে না। বরং আগামী ১৩, ১৪ এবং ১৫ অক্টোবর কলকাতায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।’

বৃষ্টি হলেও শহরের তাপমাত্রা কোনও হেরফের অবশ্য লক্ষ্য করা যাচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর দিনগুলিতেও কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। দিনেরবেলায় তাপমাত্রা থাকবে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা থাকবে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গলদঘর্ম পরিস্থিতি বজায় থাকবে। অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সেটি ক্রমশ ওডিশা ও অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে। এর ফলে বৃষ্টি বাড়বে ১৩, ১৪, ১৫ অক্টোবর। মূলত উপকূলের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Published by:

Share Link:

More Releted News:

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ