আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

চলতি সপ্তাহের শেষে কলকাতায় ট্রায়াল স্পুটনিক লাইট ও জাইকভ ডি’র

 

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহতেই কলকাতায় শুরু হচ্ছে করোনার দুটি ভ্যাকসিনের ট্রায়াল রান। জাইকভ-ডি-এর দুটি ডোজের ভ্যাকসিন ও স্পুটনিক লাইট-এর সিঙ্গেল ডোজের ভ্যাকসিন। সিঙ্গল ডোজের স্পুটনিক লাইটের ট্রায়াল চলবে স্কুল অফ ট্রপিকাল মেডিসিন ও রুবি হাসপাতালে। আর যাদের বয়স ১২ বছরের বেশি, তাদের পরীক্ষামূলকভাবে জাইকভ-ডি টিকার ২ টি ডোজ দেওয়া হবে পিয়ারলেস হাসপাতালে। ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র পেয়েছে জাইকভ-ডি টিকা।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তা রয়েছেই। আর শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা থাকায় দ্রুত টিকা আনা হচ্ছে। শিশুদের কথা মাথায় রেখেই জাইকভ-ডি বাজারে এনেছে জাইডাস ক্যাডিলা। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক টিকা বানিয়েছে জাইডাস ক্যাডিলা। শিশুদের কথা মাথায় রেখেই সূচ বিহীন টিকা এনেছে জাইডাস ক্যাডিলা। যাদের বয়স ১২ বছরের বেশি, তাদের শরীরে জাইকভ ডি টিকার ব্যবহারে জরুরিভিত্তিতে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। প্রস্তুতকারী সংস্থা জাইডাস ক্যাডিলা-র দাবি, এই টিকা বিশ্বের প্রথম প্লাসমিড ডিএনএ টিকা এবং শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। তাই সেই কথা মাথায় রেখেই কলকাতার পাঁচ জায়গায় এই টিকার পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে চলেছে।

আগে জাইডাস ক্যাডিলা জানিয়েছিল শিশুদের অর্থাৎ ১২ বছরের উর্দ্ধে টিকা প্রাপকদের তিনটি ডোজ নিতে হবে। কিন্তু পরীক্ষায় দেখা যায় দুটি ডোজ নিলেই খতম হচ্ছে করোনা। বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। অপরদিকে দেশের ১০টি জায়গায় ১৮০জন স্বেচ্ছাসেবককে নিয়ে স্পুটনিক লাইটের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে। রাজ্যের রুবি জেনারেল হাসপাতালে ১৮ জনের শরীরে এই প্রতিষেধক দেওয়া হবে। রুবি ছাড়া স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন এবং নীলরতন সরকার হাসপাতালেও এই পরীক্ষা চালানোর জন্য তোড়জোড় চলছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। এই ট্রায়ালের পর ১৮০ দিন স্বেচ্ছাসেবকদের পর্যবেক্ষণে রাখা হবে। শরীরে কোনও অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা লক্ষ্য রাখা হবে বলেও জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ