বিধায়ক পদ থেকে ইস্তফা কৃষ্ণ কল্যাণীর, উপনির্বাচনের সম্ভাবনা রায়গঞ্জে

কৃষ্ণ কল্যাণীর ইস্তফার সূত্রে লোকসভা নির্বাচনের মধ্যেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ঘন্টা বেজে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেশায় তিনি ব্যবসায়ী। ছোটখাটো শিল্পপতি বললেও ভুল হবে না। সেই তিনি একুশের ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ(Raiganj) থেকে। একুশের সেই ভোটে জেলার ৯টি আসনের মধ্যে ৭টি আসনে তৃণমূল(TMC) জয়ী হলেও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির(BJP) প্রার্থী হিসাবে জয়ী হন তিনি। সেই জয়ের কয়েক মাসের মধ্যেই তিনি জার্সি বদলে চলে আসেন তৃণমূলে। বাংলার শাসক দল তাঁকে রাজ্য বিধানসভার Public Accounts Committee বা PAC’ চেয়ারম্যানও করে দেয়। তা নিয়ে মামলাও হয়। এবার তৃণমূল তাঁকে ২৪’র ভোটে(Loksabha Election 2024) প্রার্থী করেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে। আর তার পরে পরেই এদিন অর্থাৎ ২৭ মার্চ তিনি ইস্তফা দিলেন রায়গঞ্জের বিধায়ক পদ(MLA Post) থেকে। তাঁর ইস্তফাপত্র গৃহীতও হয়েছে। নজরে কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani)। তাঁর এই ইস্তফার সূত্রে একদিকে যেমন Public Accounts Committee বা PAC’র চেয়ারম্যানের পদ আবারও ফাঁকা হয়ে গেল তেমনি, রায়গঞ্জেও উপনির্বাচনের ঘন্টা বেজে গেল।

জানা গিয়েছে, এদিন রাজ্য বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেন কৃষ্ণ কল্যাণী। একই সঙ্গে তিনি Public Accounts Committee বা PAC’র চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়ে অধ্যক্ষের ঘর থেকে বেড়িয়ে এসে কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর ইস্তফা প্রসঙ্গে জানান, ‘রায়গঞ্জের মানুষের সাড়া পাচ্ছি। আশা করি, অনেক ভোটে জিতব। আমি আগামী ২ তারিখ তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেব। তার আগে সব পদ থেকে ইস্তফা দিলাম। এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমি সাধারণ মানুষের কাছে এক জন সাধারণ মানুষ হিসাবেই ভোট চাইতে চাই।’ একই সঙ্গে এদিন কৃষ্ণ জানিয়েছেন, বিজেপিতে থাকাকালীন তিনি রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং তাঁর অনুগামীদের চক্রান্তের শিকার হয়েছিলেন। তিনি জানান, ‘বিজেপির একটা অংশ আমাকে হারানোর চেষ্টা করেছিল। দেবশ্রীও তাঁদের মধ্যে ছিলেন। সেটা পরে প্রমাণিতও হয়েছে। ওরা ষড়যন্ত্রের রাজনীতি করেছিলেন। তাই উনি এ বার ওখানে ভোটেও দাঁড়াননি।’ তবে অস্বীকার করার উপায় নেই, কৃষ্ণ কল্যাণীর ইস্তফা বিজেপির কাছে ধাক্কা। কেননা কৃষ্ণ বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলেও, তিনি খাতায় কলমে বিজেপিরই বিধায়ক ছিলেন। কিন্তু তাঁর ইস্তফা দেওয়ায় এদিন বিজেপির বিধায়ক সংখ্যা থেকে আরও একটা সংখ্যা ঝরে গেল।

এখন দেখার বিষয় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কবে উপনির্বাচন হয়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট ২৬ এপ্রিল। রায়গঞ্জ সহ দেশের যে সব লোকসভা কেন্দ্রে আগামী ২৬ এপ্রিল ভোট রয়েছে সেই সব কেন্দ্রে আগামিকাল অর্থাৎ ২৮ মার্চ থেকে মনোনয়ন দাখিলের পর্ব শুরু হচ্ছে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৪ এপ্রিল। তাই এই কম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সম্ভবত রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না, বা একই দিনে রায়গঞ্জে লোকসভা নির্বাচন ও বিধানসভার উপনির্বাচনের তারিখ ফেলবেন না। সেক্ষেত্রে ৪জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়ে যাওয়ার পরে কমিশন সিদ্ধান্ত নেবে কবে কোন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। কেননা বাংলার ক্ষেত্রে তৃণমূল ও বিজেপি উভয় তরফেই অনেক বিধায়কই এবার প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে যারা জিতবেন তাঁদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। তখন ওই সব কেন্দ্রের সঙ্গে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করাতে পারে কমিশন। একই সঙ্গে দেখার বিষয়, শাসক দল এবার Public Accounts Committee বা PAC’র চেয়ারম্যান কাকে করে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে