মমতার দয়ায় কেরিয়ার গড়ে এখন বলছে ভুল! শুভেন্দুকে আক্রমণ কুনালের

‘শুভেন্দু অধিকারী আজ বলছেন, মমতার পথ ভুল। তা হলে ২০০৫ সাল থেকে কেন মমতার পাশে দাঁড়িয়ে ছবি তোলানোর জন্য এত পীড়াপীড়ি করতেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক আন্দোলনে ভর করে শুভেন্দু ও শিশির অধিকারী নিজেদের রাজনৈতিক ভিত্তি পোক্ত করেছেন, আজ তাঁরাই বলছেন মমতার পথ ভুল!’ শুভেন্দুকে নিশানা কুণালের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢিল ছুঁড়লে পাটকেল খেতে হয়। সেই আপ্তবাক্য ভুলে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাই সিঙ্গুরের বুকে দাঁড়িয়ে বাংলার অগ্নিকন্যাকে আক্রমণ শানতে গিয়ে এবার তিনি নিজেই পাল্টা আক্রমণের মুখে পড়ে গেলেন। একগুচ্ছ দাবিকে সামনে রেখে সিঙ্গুরে তিনদিন ব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু করেছে বঙ্গ বিজেপির কিষান মোর্চা। মঙ্গলবার এই আন্দোলনের প্রথম দিনে সিঙ্গুরের লোহাপট্টি থেকে সিংহ ভেড়ি পর্যন্ত মিছিলও করে বিজেপি। তারপর সিঙ্গুরের ধর্ণা মঞ্চ থেকে মমতাকে আক্রমণ শানেন শুভেন্দু। তার জেরেই শুভেন্দুকে এদিন পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

এদিন সিঙ্গুর থেকে শুভেন্দু মমতাকে নিশানা বানিয়ে বলেন, ‘কৃষকদের অধিকারের দাবি তুলে ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেই দাবি তিনি রাখেননি। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেও তিনি যে কথা রাখবেন না তা আগেই বোঝা গিয়েছিল। ক্ষমতায় আসার পর নবান্নে একটিও টাস্ক ফোর্সের সঙ্গে মিটিং করেনি মুখ্যমন্ত্রী। ফলে, কৃষি দফতরও কাজ করতে পারেনি। সারের কালোবাজারি রোখা যায়নি। নিম্নমানের বীজ, সারের চড়া দামে কৃষকদের অবস্থা শোচনীয়।’ শুভেন্দুর এই আক্রমণের জেরেই কুণাল পাল্টা প্রশ্ন তুলেছেন, ‘মমতার কৃষক-নীতি যদি ভ্রান্ত হয়, তা হলে তার ওপর ভর করে শুভেন্দু নিজের এবং তাঁর বাবার রাজনৈতিক কেরিয়ার তৈরি করলেন কেন? এত দিন পর বিবেক জাগল? মমতা শিল্পের বিরোধী নন, জোর করে কৃষিজমি কেড়ে নেওয়ার বিরোধী।’

এর পাশাপাশি কুণাল বলেন, ‘শুভেন্দু অধিকারী আজ বলছেন, মমতার পথ ভুল। তা হলে ২০০৫ সাল থেকে কেন মমতার পাশে দাঁড়িয়ে ছবি তোলানোর জন্য এত পীড়াপীড়ি করতেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক আন্দোলনে ভর করে শুভেন্দু ও শিশির অধিকারী নিজেদের রাজনৈতিক ভিত্তি পোক্ত করেছেন, আজ তাঁরাই বলছেন মমতার পথ ভুল! যদি এত দিন আগে থেকেই ভুল ধরে ফেলেন, তাহলে মমতার দয়ায় তৃণমূল কর্মীদের আবেগকে ব্যবহার করে নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছিলেন কেন? তথাগত রায়, রূপা গঙ্গোপাধ্যায়রা বিজেপি-র অন্দরে নারী ও অর্থের খেলা চলে বলে যে অভিযোগ করেছেন, তার জবাব দিতে হবে সুকান্ত, দিলীপ, শুভেন্দু অধিকারীদের। যে প্রধানমন্ত্রীকে কৃষকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে হয়, সেই দলের মুখে কৃষকের কথা মানায় না। কৃষকদের অধিকার কী ভাবে সুনিশ্চিত করতে হয় তা মমতা দেখিয়ে দিয়েছেন।’

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত