চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলা নিয়ে অপপ্রচার রবিশঙ্করের, ক্ষমা চাওয়ার দাবি কুণালের

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ এপ্রিল রাজ্যের একটি বিধানসভা কেন্দ্র ও একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। ওই দুই কেন্দ্র হল কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও পশ্চিম বর্ধমান জেলার আসানসোল(Asansol) লোকসভা কেন্দ্র। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ও বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। শনিবারই এই দুই কেন্দ্রের শেষ প্রচারের দিন। তাই এদিন সকাল থেকেই দুই কেন্দ্রেই তৃণমূলের পাশাপাশি বিজেপি, বাম ও কংগ্রেস প্রার্থীদের কোমর বেঁধে প্রচার করতে দেখা যাচ্ছে। এদিন আসানসোলে বিজেপি(BJP) প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে এসে সাংবাদিক বৈঠকে বাংলার অবস্থা নিয়ে অপপ্রচার করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের(Rabi Shankar Prasad) বিরুদ্ধে। তার জেরে কলকাতায় সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলের(TMC) তরফে কুণাল ঘোষ(Kunal Ghosh) পাল্টা দাবি তুলেছেন, ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে রবিশঙ্করকে।

ঠিক কী বলেছেন রবিশঙ্কর প্রসাদ? আসানসোলে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিশঙ্কর বলেন, ‘বাংলার পরস্থিতি খুব খারাপ। পুলিশি তদন্তের উপর আর ভরসা নেই জনতার। বাংলায় পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। তাই একের পর এক মামলা নিয়ে আদালতে ছুটে যেতে হচ্ছে জনতাকে। কখনও কখনও তো দেখছি একই মামলা নিয়ে বার বার বাংলার জনতা আদালতে যাচ্ছেন। আর শত্রুঘ্ন কতদিন তৃণমূলে থাকবেন? উনি তো লোকসভা ভোটে আমার কাছেই হেরেছিলেন। এখানেও হারবেন অগ্নিমিত্রার কাছে।’ রবিশঙ্করের এই মন্তব্যের জেরে কুণাল এদিন তাঁকে পাল্টা আক্রমণ করে জানিয়েছেন, ‘বাংলা আসলে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যান মেনে নিতে পারছে না বিজেপি। তাই বাংলার কুৎসা করতে নেমেছেন বিজেপির নেতারা। তবে রবিশংকর প্রসাদ যা বলেছেন, তার জন্য ক্ষমা চাওয়া উচিত। বাংলায় প্রতিটি অন্যায়ের শাস্তি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্তের দিকে তাকালেই তা বোঝা যাবে।’

Published by:

Share Link:

More Releted News:

গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ