রেল অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা

প্রায় এক ঘন্টা ধরে তিন জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে রেল অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে রেল ও জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের  বিভিন্ন আন্দোলনকারী সংগঠন। শনিবার পঞ্চমদিনে পড়েছিল তাঁদের আন্দোলন। টানা ১০০ ঘণ্টার বেশি সময় ধরে আন্দোলনের পর প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। তিন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। 

শনিবার সকাল ১১টা নাগাদ তিন জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন আদিবাসী কুড়মি সমজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো। প্রায় এক ঘন্টা ধরে সেই বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে রেল অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। সাংবাদিক বৈঠকে অজিত মাহাতো জানান, প্রশাসনের সঙ্গে বৈঠক সন্তোষজনক হয়েছে। তাই আপাতত আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তবে দাবি পূরণ না হলে আগামীতে আবার আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন এই আদিবাসী নেতা।

উল্লেখ্য কুড়মি সমাজকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ রাজ্যের একাধিক জেলায় আন্দোলনে নেমেছিল কুড়মি সমাজের বিভিন্ন সংগঠন। রেল ও জাতীয় সড়ক অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। খড়গপুর শাখার খেমাশুলি ও দক্ষিণ পূর্ব রেলের কুস্তাউর স্টেশন অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। অবরোধ করা হয়েছিল ৬ নম্বর জাতীয় সড়ক। টানা পাঁচ দিন ধরে এই অবরোধের জেরে দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। সার দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল পণ্যবাহী ট্রাক। যতদিন না দাবি মানা হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে জানানো হয়েছিল আন্দোলনকারী সংগঠনগুলির তরফে। অবশেষে আন্দোলনের পঞ্চম দিনে উঠল অবরোধ।

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের! উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

গাজিয়াবাদ পুলিশ স্টেশনের ভিতরে বিস্ফোরণ, দায় স্বীকার করল তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা