নেতাজির জন্মদিনে আজও বিনা পয়সায় লাড্ডু বিলি করে এই দোকান, কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : পরাধীন ভারতে পদযাত্রার সময় বর্ধমানের এক মিষ্টির দোকানে মিষ্টি খেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার পরের বছর থেকেই ওই দোকানে নেতাজির জন্মদিন পালন করা শুরু হয়। সেই ধারা এখনও বজায় রয়েছে। এখনও মিষ্টি বিলি করা হয় সেই দোকান থেকে।

জানা গিয়েছে, ১৯৩৮ সালে বর্ধমান এ গিয়েছিলেন নেতাজি। সেই সময় বিসি রোডে একটি পথযাত্রা করেন তিনি। সেখানে বহু স্বদেশীরা পায়ে হেঁটেছিলেন।সেই পদযাত্রাতে বেরিয়ে বর্ধমানের একটি মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি খেয়েছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু। দেশ নায়কের জন্মদিন উপলক্ষে তাই নিয়ম করে এই দিনে লাড্ডু বিলি করা হয়।

জানা যায় নেতাজি ওই দোকান থেকে মিষ্টি খাবার পর তার নামকরণ হয় নেতাজি মিষ্টান্ন ভান্ডার। সেই থেকে প্রতিবছর ২৩ জানুয়ারি দোকানে নেতাজির জন্মদিন উপলক্ষে বিতরণ করা হয়। দোকানের বর্তমান মালিক গোবিন্দ চন্দ্রের মেয়ের ঘরের নাতি সৌমেন দাস জানিয়েছেন, নেতাজি দোকানে এসে মিষ্টি খাওয়ার পর থেকে দাদু নেতাজির জন্মদিনে দোকান সাজিয়ে মিষ্টি বিতরণ করতেন। সেই ধারা এখনো অব্যাহত। এইবার প্রায় ৭০০০ লাড্ডু বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এই বছর সাজিয়ে তোলা হয়েছে দোকান। নেতাজির আবেক্ষ মূর্তিতে মাল্যদান করে দিনের শুরু হয়। এইবার নেতাজির সঙ্গে পদযাত্রায় হাজির ছিলেন শৈলেন মুখোপাধ্যায়, সুবোধ মুখোপাধ্যায়, বামাবোতি ভট্টাচার্য সহ অনেকেই। প্রতি বছর ২৩ জানুয়ারি সাজানো হয় দোকান। এবারও সাজানো হয়েছে দোকান। লাড্ডু বিতরণ করার সময় বহু মানুষ হাজির হন।

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার