লক্ষ্মীর ভান্ডার নারীদের অহংকার, নারী দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক নারী দিবসে ফেসবুকে ও ট্যুইটারে ছবি পোস্ট করে মহিলাদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবসে(International Women’s Day) ফেসবুকে ও ট্যুইটারে ছবি পোস্ট করে মহিলাদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেই ছবিতে ঠাঁই পেল নতুন এক শ্লোগান, ‘লক্ষ্মীর ভান্ডার(Lakhir Bhandar) নারীদের অহংকার’। সেই সঙ্গে মহিলাদের ক্ষমতায়ণকে তুলে ধরতে ছবিতে লেখা হয়েছে, ‘নারীর অধিকার(Women’s Right) আমাদের অঙ্গীকার’। সঙ্গে জায়গা করে নিয়েছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা, ‘সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।’ ছবির নকশাতে উঠে এসেছে মহিলাদের ভূমিকার নানান দিক। তাতে লেখা আছে, ‘আমি শান্তিস্বরূপিণী, আমি অসামান্যা, আমি সরস্বতী, আমি কন্যা। আমি লক্ষ্মীর ভাণ্ডার, আমি মাতৃশক্তি, আমি লক্ষ্মী আমি জননী। আমি বিশ্বশ্রী, আমি মা-আম্মা-মাদার।’

শুধু শুভেচ্ছা জানানোই নয়, এবার লক্ষ্মীর ভান্ডারকে তুলে ধরে রাজ্যের মহিলাদের শুভেচ্ছা জানানোর পথ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও(TMC)। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শহরে শহরে, গ্রামে গ্রামে,  দেওয়ালে দেওয়ালে লক্ষ্মীর ভান্ডারকে আলাদা করে তুলে ধরছে জোড়াফুল শিবির। কারুকার্য করা বড় বড় মাটির হাঁড়ির মুখে ঢাকনা বসিয়ে তৈরি করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার। সেগুলি বসানো হয়েছে লোহার স্ট্যান্ডের ওপরে। আবার ভোটারের চোখ টানতে দেওয়ালে-দেওয়ালে আঁকা হয়েছে বিশালাকার লক্ষ্মীর ভান্ডারের ছবি। কার্যত ভোটের আবহে এবারে তৃণমূলের দেওয়াল লিখনে বিশেষ গুরুত্ব পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। বিভিন্ন এলাকায় দেওয়ালে আঁকা হয়েছে বিশালাকার লক্ষ্মীর ঝাঁপি। সেগুলির সঙ্গে লেখা হয়েছে মানানসই ছড়া। কোথাও লেখা হয়েছে, ‘মাসে মাসে নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়।’

আবার কোথাও লেখা আছে, ‘ঘরে বসে নিশ্চিত আয়, মমতার লক্ষ্মীর ভান্ডার মহিলাদের সহায়।’ তৃণমূলের নেতাদের দাবি, রাজ্যের প্রত্যেক মা ও বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। তাই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে সাধারণ মহিলারাই মাটির লক্ষ্মীর ভান্ডার তৈরি করে দলীয় কার্যালয়ের সামনে বসিয়ে দিয়েছেন। এমন লক্ষ্মীর ভান্ডার আরও তৈরি হচ্ছে। সেগুলি নানা জায়গায় বসানো হবে রাজ্যজুড়ে। কার্যত এবার লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারই হতে চলেছে তৃণমূলের মাস্টার স্ট্রোক।  

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা