ভাঙড়ে কড়া নজর, চালু হল লালবাজারের নয়া গোয়েন্দা ইউনিট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   নানা সময় উত্তপ্ত হয়েছে ভাঙড়। লোকসভা কিংবা পঞ্চায়েত নির্বাচন সবসময় সংবাদের শিরনামে থেকেছে ভাঙড় ।  এই নিয়ে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার ভাঙড়ের ওপর  বিশেষ নজরদারি রাখতে ভাঙড়ে একটি গোয়েন্দা ইউনিট চালু করল লালবাজার। 

বলা বাহুল্য, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন । আর সেই নির্বাচনের সময় যাতে না ভাঙড়ে যাতে না উত্তেজনা ছড়ায় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে । এই আবহে একজন অ্যাসিন্ট্যান্ট কমিনশনার পদমর্যাদার অধীনে একজন ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর ও কয়েকজন কনস্টেবলকে নিয়ে  লালাবাজারের তরফ থেকে চালু করা হল গোয়েন্দা ইউনিট । ইতিমধ্যেই এই ইউনিটের কাজ শুরু হয়ে গিয়েছে । তবে এখন এই কাজকর্মের জন্য নতুন কোন অফিস চালু করা হয়নি ।  

লালবাজারের তরফে জানান হয়েছে ভাঙড়ের গোয়েন্দা ইউনিটে রয়েছেন জয়সূর্য মুখোপাধ্যায় (এসিপি), সুষম মিত্র (ওসি)। এ ছাড়া চারজন অফিসার ও আট জন কনস্টেবল। এনারা ভাঙড়ের সমস্ত অপরাধ মূলক কাজগুলি পর্যালোচনা করবেন । সেইসঙ্গে ভাঙড়ের সঙ্গে লালবাজারের সরাসরি যোগাযোগ থাকবে। বলা বাহুল্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হয়েছিল উভয় পক্ষের সাত জনের। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কে কলকাতা পুলিশের আওতাধীন করার কথা ঘোষণা করেন।  ২০২৪ সালের ৮ জানুয়ারি ভাঙড় ডিভিশন চালু হয়েছে। আর এবার ভাঙড়ে খুলতে চলেছে গোয়েন্দা ইউনিট। 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত