গভীর রাত পর্যন্ত চলবে লোকাল ট্রেন! সিদ্ধান্ত রেলবোর্ডের

করোনা কাঁটায় দীর্ঘদিন ধরেই রাজ্যে স্বাভাবিক নেই ট্রেন চলাচল। যার ফলে প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা কাঁটায় দীর্ঘদিন ধরেই রাজ্যে স্বাভাবিক নেই ট্রেন চলাচল। যার ফলে প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে। যদিও করোনা সংক্রমণ ধীরে ধীরে রাজ্যে নিম্নমুখী হওয়ায় বিধিনিষেধে কার্যত ছাড় দিয়েছে রাজ্য সরকার। বুধবার থেকে আরও ছাড় দিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে রাত্রিকালীন বিধিনিষেধের সময়। রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। তাই রাতের দিকে লোকাল ট্রেন পরিষেবায় সময়সীমা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের মতোই ফের রাতে পাওয়া যাবে লোকাল ট্রেন। যাতে খুশি ট্রেন যাত্রীরা।

বুধবার নির্দেশিকা জারি করে রেলবোর্ড জানিয়েছে, ‘রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী সমস্ত লোকাল, সাবার্বান, ইএমইউ ট্রেন পরিষেবা ৭৫ শতাংশ আসন সংখ্যা নিয়ে ভোর ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত স্বাভাবিকভাবে চালু থাকবে। এই বিধিনিষেধ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। অন্যান্য কোচিং ট্রেন, মেল-এক্সপ্রেস ট্রেন, দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন, পার্সেল ট্রেন, ফ্রেইন ট্রেন সূচি অনুযায়ী চলবে।’ কঠোর করোনা বিধি মানতে হবে বলে জানানো হয়েছে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে। শারীরিক দূরত্ব বজায়, মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে প্রত্যেক যাত্রীকে।

এই সিদ্ধান্তের ফলে শিয়ালদা থেকে বনগাঁর উদ্দেশ্যে ছাড়া শেষ লোকাল ট্রেনটি বর্তমানে ছাড়বে ১১টা ৪০ মিনিটে। যেটি বনগাঁ পৌঁছবে রাত ১টা বেজে ৩৫ মিনিটে। অন্যদিকে রাত ১১টা ৪০ মিনিটে মেইন লাইনের উদ্দেশে ছাড়বে শিয়ালদা-রানাঘাট লোকাল।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়