আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে পয়সা নেবেন না বাস চালকরা

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই শুরু মাধ্যমিক পরীক্ষা । কথায় বলা হয়, এটি জীবনের প্রথম বড় পরীক্ষা । আর তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা । এই আবহে মধ্যবিত্ত পড়ুয়াদের সুবিধার জন্য  বিনা ভাড়ায়  বাসে করে  পরীক্ষাকেন্দ্রে পৌঁছিয়ে দিতে চলেছে বাঁকুড়া জেলা বাস-মালিক অ্যাসোসিয়েশন।

এই প্রসঙ্গে বাস মালিকের তরফে জানান হয়েছে, ‘মধ্যবিত্ত পরিবারের  ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । এরফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিনা ভাড়ায় পরীক্ষার্থীরা বাসে চেপে যেতে পারবে পরীক্ষাকেন্দ্রে ।’ ইতিমধ্যেই বাস মালিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাঁকুড়াবাসী । বলা বাহুল্য শুধু বাঁকুড়া নয় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উপহারের দিয়েছে আসানসোল বাস অ্যাসোসিয়েশন ও মিনিবাস অ্যাসোসিয়েশন ।  দুই সংস্থাই জানিয়ে দিয়েছে , মহকুমার কোনও পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাস, মিনিবাসে ভাড়া দিতে হবে না পরীক্ষার্থীদের।

উল্লেখ্য, সোমবার ( ১০ ফেব্রুয়ারি)  থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯  লক্ষ ৪৮  হাজার ৭৫৩  । সারা রাজ্যজুড়ে ২৬৮৩   পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা । পরীক্ষার্থীরা যাতে নির্ঝঞ্ঝাটে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, সেজন্য সোমবার থেকে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে থাকছে একাধিক  বিশেষ ব্যবস্থা ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ