চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিষাদল বসন্ত উৎসব ঘিরে আলাদা উন্মাদনা রাজবাড়ির আম্রকুঞ্জে

নিজস্ব প্রতিনিধি,মহিষাদল: শেষ কয়েক বছর বসন্ত উৎসবের আলাদা উন্মাদনা সৃষ্টি হয়েছে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে। আম্রকুঞ্জ যেন হয়ে উঠেছে এক টুকরো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের দোল উৎসব বা বসন্ত উৎসব নিয়ে সবাই ওয়াকিবহাল। শান্তিনিকেতনের একটুকরো প্রতিচ্ছবি প্রতিবছর দোলের দিন ভেসে ওঠে মহিষাদল রাজবাড়ির(Mahisadal Rajbari) আম্রকুঞ্জে বসন্ত উৎসবে। প্রভাত ফেরী, নাচ, গান, আবৃত্তি মধ্য দিয়ে বসন্ত উৎসব পালিত হয় মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে।মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে প্রতিবছর বসন্ত উৎসবের আয়োজন করে মহিষাদল প্রেস কর্নার।

মহিষাদল প্রেস কর্নারের (Mahishadal Press Corner)বসন্ত উৎসব এ বছর ১৬ বছরে পা দিল। অনুষ্ঠানে প্রায় ৪০০ র বেশি শিল্পী অংশ গ্রহণ করেন।নিরাপত্তার দিকে বিশেষ ভাবে নজর রাখা হয়।পাশাপাশি পুরো প্রাঙ্গণ ঘিরে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। গত বছরে ভিড় ছড়িয়েছিল দেড় লক্ষ,এই বছর সেই ভিড় কোন জায়গায় পৌঁছয় সেই নিয়ে কৌতুহল রয়েছে সকলের মনে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি পৌরসভার উদ্যোগে বসন্ত উৎসবে সাংসদ পার্থ ভৌমিক খোল বাজিয়ে রঙের উৎসবে মেতে উঠলেন। শুক্রবার দোল উৎসবের সকাল থেকেই বর্নাঢ্য প্রভাতফেরির মাধ্যমে বসন্ত উৎসব পালন করছে নৈহাটির বাসিন্দারা।

শুক্রবার সকালে নৈহাটি(Naihati) স্বপ্নবীথি পার্কের সামনে থেকে বর্ণাঢ্য প্রভাতফেরী শুরু হয়। নৈহাটি এলাকা প্রদক্ষিণ করে নৈহাটি পৌরসভার(Naihati Municipality) সামনে শেষ হয়। এই প্রভাত ফেরীতে অংশ নিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ,নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিজে খোল বাজিয়ে প্রভাত ফেরিতে সকলের সাথে পা মিলিয়ে রঙের খেলায় মেতে উঠলেন সাংসদ পার্থ ভৌমিক।

Published by:

Share Link:

More Releted News:

রেখা পাত্রের সমর্থনে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, টাকা বিলির অভিযোগে আটক ২

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ‘সিপিএম’ বুদ্ধদেব, ভোটারদের কী বলছেন?

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়ায় শোকজ নোটিশ! বিপাকে বিশ্বভারতীর একাংশ অধ্যাপক

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ