চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহুয়া সকালেই ডেকেছিলেন ‘ডালপুরি খেতে’, নিশানা বানালেন না মোদি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সবাই ধরে নিয়েছিল, নিশানা বানাবেন মোদি(Narendra Modi)। কিন্তু সেখানেও পদ্মশিবিরে(BJP) নেমে এসেছে হতাশা। যে লোকসভা কেন্দ্রে সভা হচ্ছে, সেখানে তৃণমূলের(TMC) প্রার্থী যে সংসদের নিম্নকক্ষ লোকসভা, থেকে বিতাড়িত প্রাক্তন সাংসদই হতে চলেছেন সেটা রীতিমত ঘোষণা করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মোদি তাঁর নাম টুকুও নিলেন না। স্বভাবতই হতাশা গ্রাস করেছে পদ্মশিবিরকে। এদিন অর্থাৎ ২ মার্চ নদিয়া জেলার কৃষ্ণনগরে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই সাংসদ ছিলেন মহুয়া মৈত্র(Mohua Moitra)। তাঁর সাংসদ পদ খারিজের পরে পরে মমতা জানিয়ে দিয়েছিলেন এই কেন্দ্রে ২৪’র ভোট(General Election 2024) যুদ্ধে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মহুয়াই। অথচ এদিন সেই মহুয়া মোদিকে সকালেই ট্যুইট করে ডাকপুরি খেতে আমন্ত্রণ জানালেও, সেই মহুয়াকে নিয়ে একটিও শব্দ খরচ করলেন না মোদি। 

এদিন কৃষ্ণনগরে(Krishnanagar) মোদির সভা শুরুর ঢের আগে সাত সকালেই মহুয়ায় একটি ট্যুইট করেন। তাতে লেখেন, ‘আজ করিমপুরের রমেন ঘোষের দোকানের ডালপুরি দিয়ে সকাল শুরু হল। আমার খুব প্রিয়। প্রধানমন্ত্রী মোদীজি আসুন না একটু খেয়ে যান।’ বস্তুত, মহুয়াকে এদিন সকালে সেই দোকানে ডালপুরি খেতেও দেখা গিয়েছে। সেই ডালপুরির দোকান নদিয়া জেলারই করিমপুরে। সেই দোকানের ডালপুরি অনেকেরই পছন্দের। মহুয়া তা পছন্দ করেন। নিজের প্রিয় ডালপুরি খেয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানান তাই মহুয়া। কিন্তু মোদি সেই আমন্ত্রণে এদিন সাড়াও দেননি, তাঁকে আক্রমণও করেননি। যদিও কৃষ্ণনগরের সভা থেকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে নিশানা বানিয়েছেন।  

এদিন নাম না করে মহুয়াকে আক্রমণ করেছেন সুকান্ত। তিনি বলেন, ‘ভাবতে অবাক লাগে এখান থেকে এক জনকে সাংসদ করেছিলেন মমতা। ওই সাংসদ মা কালীকে নিয়ে কুমন্তব্য করেন। ভাবতে অবাক লাগে এক জন সাসংদ লিপস্টিক এবং পাউডারের লোভে নিজের সংসদের লগ ইন-আইডি অন্যকে দিয়ে দেন। এর উচিত শিক্ষা দেব। আগামী নির্বাচনে এখানে পদ্ম ফুল ফোটাতে হবে।’ আবার শুভেন্দু বলেন, ‘লোকসভার পাসওয়ার্ড বিক্রি করে দেওয়া হয়েছে। এর বদলা নেওয়া হবে। সন্দেশখালির মা-বোনেদের বদলা নেওয়া হবে। ইভিএমে বদলা নেওয়া হবে। কৃষ্ণনগর এ বার আমাদের হবে।’ যদিও মোদি কিছুই বললেন না। আর এটাই বলে দিচ্ছে মহুয়াকে এখনও ভয় পায় পদ্মশিবির। 

Published by:

Share Link:

More Releted News:

পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ