বড় সাফল্য বন দফতরের, হাতির দাঁত সহ গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,ময়নাগুড়ি: ফের বড়ো সাফল্য পেল বন দফতর। দুটি হাতির দাঁত সহ দুইজনকে গ্রেফতার করলো বন দফতর। বুধবার ধৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জানা যায়, বন দফতরের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের (Maynaguri Block)ঝাঝাঙ্গি সংলগ্ন এলাকায় স্কুটিতে করে দুইজনকে আটক করেন আধিকারিকরা।

এরপর তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি হাতির দাঁত। যার একটির ওজন ২.৭ কেজি এবং আরেকটির ২.৬ কেজি। মূলত পাঁচারের উদ্দেশ্যেই এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলেই অনুমান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জনের নাম ওয়াংডি (৫৭) এবং ইয়াসকা ডুকপা (২৬)। এদের একজনের বাড়ি ভুটানে এবং আরেকজনের আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে।

ধৃত দুইজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন বন দফতর। এই বিষয়ে বুধবার বন আধিকারিক (ওয়াইল্ড লাইফ)(Wild Life) জয়ন্ত মন্ডল সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন,” পাচারের উদ্দেশ্যে দুই জন হাতির দাঁত নিয়ে যাচ্ছিলেন সেই সময় ঝাঝাঙ্গি এলাকায় তাদের গ্রেফতার করা হয়। তাদের একজনের বাড়ি ভুটান এবং একজনের বাড়ি বক্সাদুয়ারে। তাদের দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা