জয়েন্ট বিডিও’র নামে প্রতারণার নয়া ফাঁদ, তদন্ত শুরু পুলিশ প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি নিয়োগে দুর্নীতি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ২০১৬ সালের এসএসসি নিয়োগে পাওয়া সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও বিদ্যালয়ের কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এই খবরের পরেই ফের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পঞ্চায়েতে একটি ভুয়ো ফোন আসে জয়েন্ট বিডিও-র নামে।

সূত্রের খবর, মালদার গাজোলে জয়েন্ট বিডিও নাম করে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে ফোন করে জানানো হয়, প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে দুটি করে কর্মী নিয়োগ করা হবে। সেই বিষয়ে আগ্রহী আবেদনকারীদের সঙ্গে আলাদা করে বসতে হবে। এই তথ্য সামনে আসতেই রহস্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি জানার পরেই নিজেই হতভম্ব হন জয়েন্ট বিডিও। ইতিমধ্যেই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান গাজোল থানায় ভুয়ো ফোন কল নিয়ে লিখিত অভিযোগ করেছে। এই বিষয় ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

স্থানীরা জানিয়েছেন, গাজোল ব্লকের উপপ্রধান ও প্রধানকে ফোন করে জানানো হয় যে, “আমি বিডিও অফিস থেকে যুগ্ম বিডিও বলছি। গাজোল ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অফিসে দুইজন করে কর্মীকে নিযুক্ত করা হবে একটি কৃষি বিষয়ক আর অন্যটি কম্পিউটার বিষয়ে। দুইজন করে কর্মী নিয়োগ হবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে।”

এই ভুয়ো ফোনটি যায় গাজোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎনারায়ণ সর্দারের কাছে।‌ আবার এই একই ফোন যায় গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্মিলা রাজবংশীর কাছেও। এই ফোন পেয়ে গাজোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দু’জনেই বুঝতে পারেন এটি কোন সঠিক খবর নয়। তাদের অনুমান, এটা কোনও বিরোধী দলের চক্রান্ত এবং পাশাপাশি হয়তো তাদেরকে ফাঁসানোর চেষ্টা চলছে। তৎক্ষণাৎ থানার দ্বারস্থ হন তাঁরা।

পুলিশ প্রশাসন সম্পূর্ণ বিষয়টি জানার পর বলেছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন তাঁরা। গাজোল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, “বিষয়টি আমি শুনেছি। তবে জয়েন্ট বিডিও-র নম্বর জনপরিষেবার জন্য অনেকের কাছেই থাকে। সেই নাম্বারটা ব্যবহার করে যদি কেউ ফোন করে তাহলে খুব চিন্তার বিষয়। আমরা এ বিষয়ে পুলিশকে বলেছি সঠিক তদন্ত উদ্ধার করুক এবং পাশাপাশি আর যদি কাউ এইভাবে ফোন পায়, তাহলে তাঁরাও যাতে সচেতন থাকে। নাম্বারটা তো সবার কাছে থাকে।” আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বক্তব্য, “এটা বিজেপির চক্রান্ত সরকারের ভাবমূর্তি নষ্ট করছে ইতিমধ্যেই গাজোল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।”

‘ককরোচ জনতা পার্টি’র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

‘আমাকে কনডম ছুড়ে মারা হয়েছে’, প্রশিক্ষণরত আইপিএস সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, জানালেন সন্তানের নাম

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

দেশের যুবসমাজ নতুন রেকর্ড তৈরি করেছে: মোদি

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর