মোদির অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত রাজ্যের মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৭ তারিখ মালদহ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদা রেল স্টেশন থেকে তিনি হাওড়া কামাখ্যা, বোম্বে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। আর সেই অনুষ্ঠানে ডাক পেয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আসলে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীকে ডেকে চমক দিতে চেয়েছিল বিজেপি। কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে রাজ্যের সাহায্য নিলেও শাসকদলের নেতা–মন্ত্রীদের ডাকা হয় না। সেই অভিযোগ কাটাতেই এমন আমন্ত্রণ বলে মনে করেন মন্ত্রী। তাই আজ, শুক্রবার নিজের মুখেই তিনি স্বীকার করেছেন রেলের পক্ষ থেকে ট্রেন উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হলেও যাবেন না।

এদিকে এই নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিজেপি বলতে শুরু করেছে প্রধানমন্ত্রীর ট্রেন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অপমান করছেন। যদিও পাল্টা জবাব দিতে দেরি করেননি রাজ্যের মন্ত্রী। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে সাবিনা ইয়াসমিন বলেন, ‘‌এসআইআরের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ততা চলছে। তাই এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। মানুষ যখন বিপদে পড়ে রয়েছে তখন তৃণমূলের লোকের কাছেই আসে। নিজেদের বিধায়কের কাছে সুবিধার জন্য সাহায্য চান তাঁরা। তাই তাঁদের ফেলে দিয়ে ট্রেন উদ্বোধনে যাওয়া একদম সম্ভব নয়। মাঝে মাঝে নিজেদের রাজনৈতিক কারণে ট্রেন উদ্বোধন করে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের কোনও কাজ করে না। কিছু তো একটা করবে। একটাও তো কিছু করে না। অনেক ট্রেন বন্ধ হয়ে গিয়েছে। সেগুলি কেন চালানো হয় না।’‌

অন্যদিকে মালদহে এখন এসআইআর পর্বে মানুষের হয়রানি মারাত্মক আকার ধারণ করেছে। জীবিত ভোটারকে মৃত দেখানো থেকে শুরু করে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও খসড়া তালিকায় নাম না থাকা নিয়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বহু মানুষ আত্মহত্যা করেছেন আতঙ্কে। তার সঙ্গে হয়রানি এখনও অব্যাহত রয়েছে। কারণ এখন শুনানি পর্ব চলছে। তাই সেখানে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এবং ভোটারদের নাম না ওঠায় উৎকণ্ঠার বাতাবরণ তৈরি হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘‌মে আই হেল্প ইউ’‌ ক্যাম্প করে সাহায্য করার কাজ চলছে।

এছাড়া এই রেল উদ্বোধনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীর না যাওয়ার কথা চাউর হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তাই রাজ্যের মন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ‘‌তৃণমূল কংগ্রেসের কোন সৌজন্যবোধ নেই। রাজ্য সরকারের কোনও অনুষ্ঠানে কেন বিরোধী দলকে ডাকা হয় না?‌ মুখ্যমন্ত্রী এখানে আসেন তাঁদের দলের লোক ও আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বিরোধীদলের জনপ্রতিনিধিরা ডাক পান না। এই প্রথম বন্দে ভারত স্লিপার কোচ ট্রেন চালু হচ্ছে। কোন দলীয় আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যের মন্ত্রী জনপ্রতিনিধি বলে রেল আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু তাঁরা যেতে অস্বীকার করছে। তাঁরা নিজেদের ছাড়া কিছু ভাবেন না। আগামী দিনের মানুষের বাংলা থেকে বিতাড়িত করবে।’‌

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল