মানুষ মারার সরকার, কেন্দ্রকে তোপ মমতার

‘মানুষের পকেট কেন্দ্র সরকার লুঠ করছে। এই সরকার মানুষ মারার সরকার। মানুষের পকেটে কাটছে।’ মোদি সরকারকে তোপ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুরের(Midnapur) মাটিতে দাঁড়িয়েই দিল্লির নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে বুধ দুপুরে তোপ দাগলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পেট্রোল-ডিজেল থেকে জীবনদায়ী ওষুধ মায় রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে কার্যত নাজেহাল দেশের জনতা। অথচ মোদি সরকার(Modi Government) নীরবে সেই দৃশ্য দেখে চলেছে। এক এক সময় দেখে মনে হচ্ছে দেশে কোনও সরকারই নেই। সেই প্রেক্ষাপতেই এদিন মোদি সরকারকে একহাত নিলেন মমতা। বুধবার মেদিনীপুর শহরের কলেজ মাঠে ছিল তৃণমূলের(TMC) দলীয় কর্মীদের সভা। যদিও তা কার্যত মমতা ম্যাজিকের দরুন জনসভায় পরিণত হয়েছিল। আর ভিড়ে ঠাসা সেই সভা থেকেই মোদি সরকারের তলোধনা করেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন মোদি সরকারকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘রান্নার গ্যাসের দাম লাফিয়ে বাড়ছে। ডিজেল আর পেট্রোলের দাম রোজ বেড়ে চলেছে। ৮০০ ওষুধের দাম বেড়েছে। সুগার, কিডনির ওষুধ মারাত্মক দামী হয়েছে। ওষুধ মানুষের প্রয়োজনীয় জিনিস। প্রায় সব মানুষ সুগার, প্রেশারের ওষুধ খান, তার দাম বাড়িয়ে দেওয়া হল। মানুষের পকেট কেন্দ্র সরকার লুঠ করছে। এই সরকার মানুষ মারার সরকার। মানুষের পকেটে কাটছে। কেউ যদি ২০০ টাকা খায় তাহলে তা দেখা যায়। আর পেট্রোল-ডিজেল থেকে ১৭ লাখ কোটি টাকা মানুষের কাছ খেকে লুঠ করেছে কেন্দ্র। এর জন্য মানুষকে কত খেসারত দিতে হয় একবার ভেবে দেখুন। লক্ষ-কোটি টাকা তুলেছে। কোনও ভ্রুক্ষেপ নেই! আর প্রতিবাদ করলেই হিন্দু-মুসলমান দেখিয়ে দিচ্ছে। ওটা খুড়ের কল। ১০০ দিনের কাজে পাঁচ মাস টাকা দিচ্ছে না কেন্দ্র। জ্বালানির জ্বালায় জর্জরিত জনতা। সংসার চালাতে কালঘাম ছুটছে আমজনতার। পেট্রোল-ডিজেল থেকে ওষুধ সব কিছুর দাম বাড়িয়েছে। মানুষের পকেট কেটে লুঠ চলছে। আর এই সব ঢাকতে হিন্দু-মুসলমান বিভেদের হিংসা ছড়ানো হচ্ছে। প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধিয়ে দেওয়া হচ্ছে। গ্যাসের দামের ঢেউ উঠছে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। একটা করে ঢেউ আসছে আর দাম চড়চড় করে বেড়ে যাচ্ছে। লুট, লুট, লুট হচ্ছে। কেন্দ্র মানুষের পকেট লুট করেই চলেছে।’

এরপরেই মমতা দলীয় কর্মীদের বলেন, ‘বিজেপি নেতাদের কাছে জবাব চেয়ে ব্লকে ব্লকে ধর্না দিন। এই সরকার আসলে মানুষ মারার সরকার। সেটা সবাইকে বুঝিয়ে বলুন। রেল, কোল, সিভিল অ্যাভিয়েশনে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। মানুষ পেটে খাবে না! শুধু কী বিজেপি জপ করে বেঁচে থাকবে! দেশে একশো দিনের কাজ করেন গরিব মানুষ। গত ৫ মাস ধরে টাকা দিচ্ছে না। একশো দিনের কাজের নিয়ম হল ১৫ দিনের মধ্যে টাকা দিয়ে দিতে হয়। কিন্তু আমাদের বাংলায় গত ৫ মাস ধরে টাকা বন্ধ রয়েছে। কেন টাকা বন্ধ রয়েছে তার জবাব চাই। আর জবাব না দিলে ব্লকে ব্লকে বিজেপি নেতারা ঢুকলে বলুন, এই একশো দিনের টাকা আগে দাও তারপর এলাকায় ঢোকো। প্রতিবাদ করুন। কারও গায়ে হাত দেওয়ার কথা বলছি না। রাজনৈতিক ভাবে ব্লকে ব্লকে ধর্না দিন। আগামী দিনে দেশটাকেই বিক্রি করে দেবে এরা। বলা হচ্ছে, এই খবরটা করবে, এটা করবে না। তৃণমূলের খবর করলেও কাগজ, চ্যালেন বন্ধ করে দেবে। এইতো চলছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে। আপনারা শুধু আমাদের পাশে থাকুন। আমরা দিল্লি জয় করবই।’

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর