ওবিসি শংসাপত্র নিয়ে সমস্যা মিটলে রাজ্যে বিপুল কর্মসংস্থান হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বড় সংখ্যায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন ওবিসি সার্টিফিকের্ট সংক্রান্ত সমস্যা মিটে গেলেই পশ্চিমববঙ্গে ২-৩ লক্ষ পর্যন্ত কর্মসংস্থান হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল ওবিসি সংক্রান্ত মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া আর্জি জানিয়েছিলেন। তিনি বলেন, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার। নতুন করে যাচাই করা হচ্ছে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য, কারা নয়। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করে শুনানী তিনমাস পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

বুধবার বিধানসভা অধিবেশনে হাজির হয়ে কর্মসংস্থানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে। খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় ২-৩ লক্ষ নিয়োগ হবে।’ অধিবেশন থেকেই আবার বিরোধীদের একহাত নেন বাংলার মুখ্যমন্ত্রী। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। কিছুটা খোঁচা দিয়ে বিরোধী বিধায়কদের উদ্দেশে তাঁর আবেদন, ‘আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না।’

গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও বিচারপতি মসিহর বেঞ্চ জানিয়েছে, জুলাই মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি৷

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ