‘জাতিদাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে’, শালবনিতে দাঁড়িয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাঁদেরকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলে জাতিদাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে বলে মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনিতে অভিষেকের তৃণমূলে নবজোয়ার যাত্রার সভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী এই সতর্কবার্তা দেন। পাশাপাশি যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাঁদেরকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

অভিষেকের বক্তব্য রাখার পর ভাষণ দিতে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জাতিদাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। যারা কয়েকদিন ধরে ক্রমাগত আক্রমণ করছেন, রেললাইন অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন, কারোর বাড়ি ভাঙছেন, কারো গাড়ি ভাঙছেন, এখানে জাতিদাঙ্গা করার চেষ্টা করছেন, তাঁরা মনে রাখবেন যদি ভালভাবে থাকতে হয়, আপনাদের মাথায় ছাতা আমি ধরব। আর যদি মনে কররেন টাকা খেয়ে বিজেপির রাজনীতি করবেন, মুখোশ পরে বিজেপির স্লোগান আর সামনে রামবাম, তাহলে বরদাস্ত করব না।’

পাশাপাশি এদিন অভিষেকের কনভয়ে হামলার ঘটনা নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরবাহার গাড়ি ভাঙচুর নিয়েও মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, কুড়মিরা অভিষেকের কনভয়ে হামলা করেনি। কুড়মিদের নামে বিজেপি এই কাজ করেছে। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার উপর হামলার ঘটনার বিরুদ্ধে সুর চরান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘বীরবাহা সিনেমা, নাটকে কাজ করে। তাঁর গাড়ি ভেঙেছে।’

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ