দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি, টুইটারের ডিপি বদলালেন মমতা

নতুন ডিপিতে রয়েছে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে প্রকাশিত লোগো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজোকে (Durgapujo) ইউনেস্কোর (UNESCIO) স্বীকৃতি উদযাপনে বৃহস্পতিবারই কলকাতা সহ গোটা রাজ্যে বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছিল রাজ্য সরকার (West Bengal Government)। সেই অনুষ্ঠান মিটতে না মিটতেই সন্ধেয় নিজের টুইটারের ডিপি (Twitter Profile Picture) বদলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। নতুন ডিপিতে রয়েছে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে প্রকাশিত লোগো। ওই লোগোতে রয়েছে দুর্গার ছবি। সেই সঙ্গে লেখা, ‘আমরা গর্বিত, দেশ গর্বিত, বিশ্ব গর্বিত। থ্যাঙ্ক ইউ ইউনেস্কো।’ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই (Cm Mamata Banerjee) নয়, তৃণমূল সরকারের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ-বিধায়করাও সামাজিক মাধ্যমে নিজেদের ডিপিতে বদল এনে ওই লোগো ব্যবহার করতে শুরু করেছেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাংলার দুর্গাপুজো যে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি পেয়েছে তা ভিন রাজ্যের ও ভিন দেশের মানুষের কাছে তুলে ধরতেই নিজের টুইটারের ডিপি বদলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। শারদো‍ৎসব শেষ না হওয়া পর্যন্ত ডিপিতে ওই নতুন ছবিই জ্বলজ্বল করবে। ডিপি বদলের মাধ্যমে কার্যত এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রার সমালোচক বিজেপি, সিপিএম নেতা ও তাঁদের অনুরাগী তথাকথিত নেটা নাগরিকদের বিশেষ খোঁচাই দিতে চেয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee) ডিপি বদলের কথা জানার পরেই তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে সোশ্যাল মিডিয়ার ডিপি বদলের হিড়িক পড়ে গিয়েছে।

অন্যদিকে, এদিন দুর্গাপুজোর স্বীকৃতি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অভূতপূর্ব সাড়া মেলায় মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee) যথেষ্টই খুশি। বৃষ্টি উপেক্ষা করে লক্ষাধিক মানুষ যেভাবে মিছিলে পা মিলিয়েছেন, তা আশা করেননি বলে ঘনিষ্ঠদের জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ