সিএএ’র প্রতিবাদে বুধে শিলিগুড়িতে মিছিল মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নাগরিকত্ব সংশোধনী আইন চালুর প্রতিবাদে ইতিমধ্যেই সুর সপ্তমে চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজপথে নামছেন তিনি। আগামিকাল মঙ্গলবার সিএএ’র প্রতিবাদে শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিল করবেন তিনি। ওই মিছিলে সামিল হবেন শাসকদলের জনপ্রতিনিধি-কর্মী-সমর্থকরা।

গতকাল সোমবারই আচমকা দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন চালুর কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ওই বিজ্ঞপ্তি জারির আগেই বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করার কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাবড়ার প্রশাসনিক বৈঠক থেকেও ‘বিতর্কিত’ আইনের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। মোদি সরকারের ‘সর্বনাশা’ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাবেন বলে ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

হাবড়ার প্রশাসনিক সভা শেষে দু’দিনের উত্তরবঙ্গ সফরে বিকেলে শিলিগুড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে সোজাসুজি চলে যান শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। সেখানে উন্নয়ন বোর্ডের পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন। ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, উত্তরবঙ্গের আট জেলার প্রশাসনিক আধিকারিক, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, জিটিএ প্রধান অনীত থাপাও। আগামিকাল বুধবার শিলিগুড়ির কাওয়াখালি মাঠে এক জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সভাতে উত্তরবঙ্গের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন। ওই দুই কর্মসূচি শেষে দুপুর দেড়টা নাগাদ সিএএ’র প্রতিবাদে মিছিলে পা মেলাবেন মমতা। মৈনাকের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে ভেনাস মোড়ে শেষ হবে। মিছিল শেষেই বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা করবেন মুখ্যমন্ত্রী। 

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড