কোনও ব্লকে কাজ যেন পড়ে না থাকে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কোনও ব্লকে কাজ যেন পড়ে না থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলা প্রশাসনকে সরকারি কাজে গতি আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কোনও ব্লকে কাজ যেন পড়ে না থাকে। এই বিষয়ে জেলা প্রশাসনকে উদ্যোগী হতে বলেন তিনি।

বৃহস্পতিবার বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ‘কোনও ব্লকে কাজ যেন পড়ে না থাকে।’ আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুয়ারে সরকার শিবির চালু করেছে। যেখানে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেতে আবেদন জানান সাধারণ মানুষ। এদিন পরিষেবা প্রদান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২ লাখ ৩০ হাজার মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠান থেকে দুই জেলার ৩৮ হাজার মহিলাদের হাতে লক্ষ্মীর ভান্ডার তুলে দেওয়া হয়। নবম শ্রেণির ছাত্রছাত্রীরা ৩৬ হাজার সাইকেল পাবে বলে জানান তিনি। সারা বাংলায় ১০ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে।

এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কেন্দ্রীয় বাজেটে বেকারদের জন্য কোনও দিশা দেখানো হয়নি বলে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছে, বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি। নির্বাচন এলে ২ কোটি মানুষকে চাকরি দেব, আর চলে গেলে ২ কোটি লোকের চাকরি খেয়ে নেয়। কারণ সব ইন্ডাস্ট্রি বন্ধ।’ বর্ধমানের মঞ্চ থেকে এদিন একশ্রেণির সংবাদমাধ্যমকেও নিসানা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিদির দূতদের কাছে মানুষ অভাব অভিযোগ জানায়, সেটাকে বিক্ষোভ বলছে কোনও কোনও সংবাদমাধ্যম। কিন্তু ওটাকে বিক্ষোভ বলা যায় না।

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত