জাজপুরের দুর্ঘটনা নিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

রাজ্য প্রশাসনের কাছ থেকে জাজপুরের বাস দুর্ঘটনা নিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুমও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার(Odisha) জাজপুরে(Jajpur) সোমবার রাতে ভয়াবহ দুর্ঘটনার(Bus Accident) কবলে পড়ে পুরী থেকে বাংলার হলদিয়াগামী একটি বেসরকারি বাস। ওই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর গতকাল রাতেই পাওয়া গিয়েছিল। এদিন রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতরা সকলেই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত বাসটির নাম কালীয়ননা। বাসের নম্বর OD/02 DJ8599। বাসের মালিকের নাম সুবোধ ভুঁইয়া। তিনি ওড়িশার জলেশ্বর জেলার বাসিন্দা। বাসটি নিয়মিত ভাবে হলদিয়া ও পুরীর মধ্যে চলাচল করে। গতকাল বাসটি পুরী থেকে হলদিয়ায় আসার পথে জাজপুরে বরাবতী ব্রিজের ওপর থেকে নীচে পড়ে যায়। তাতেই ৫জনের মৃত্যুর ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন খুব কম করেও ৩৫জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃত্যুর সংখ্যা বাড়লেও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে।

নবান্ন(Nabanna) থেকে এদিন জানানো হয়েছে দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে এ রাজ্যের মোট ২৫জন বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে ৫জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪জনকে শনাক্ত করা গিয়েছে। দুর্ঘটনায় মৃত যে ৪জনের নাম পরিচয় সামনে এসেছে তারা হল – উত্তম মাইতি, অচিন্ত্য মাইতি, বর্ণালি বেড়া দাস ও মনোজ ঘোষ। এদের প্রত্যেকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। উত্তম ভূপতিনগরের বাসিন্দা, অচিন্ত্য এগরার বাসিন্দা, বর্ণালির বাড়ি নন্দীগ্রামে এবং মনোজের বাড়ি চণ্ডীপুরে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, রাস্তার মাঝে আচমকাই স্টিয়ারিং কেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে পড়ে যায় বাসটি। গতকাল রাত ৯টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের বারাবতী সেতুতে সেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। রাতভর চলে উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্ত বাসের ভিতর থেকে যাত্রীদের বের করে আনতে গ্যাস কাটারেরও ব্যবহার করেন উদ্ধারকারীরা।

এদিকে, দুর্ঘটনায় জখম ৩২ জন ভর্তি রয়েছেন জাজপুরের হাসপাতালে। এদের মধ্যে ১২জনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে ৫জনের অবস্থা আবার খুবই খারাপ। বাকিদের এদিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে। রাজ্য সরকারের তরফে তাঁদের বাংলায় ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই জাজপুরে পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক। আহতদের রাজ্যে ফিরিয়ে আনতে নবান্নের তরফে পাঠানো হয়েছে একটি মিনিবাস, অ্যাম্বুলেন্স। খোলা হয়েছে কন্ট্রোল রুম। নবান্নে খোলা বিশেষ কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর – ০৩৩২২১৪৩৫২৪। দুর্ঘটনার জেরে গোটা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বাংলা ও ওড়িশার দুই মুখ্যসচিবের মধ্যে। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছ থেকে গোটা পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক