ফেব্রুয়ারি মাসে ২ দিনের জঙ্গলমহল সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ দিনের জন্য জঙ্গলমহল সফরে যেতে পারেন বলে এদিন নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৮ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) গিয়েছেন জেলা সফরে। প্রথমে কোচবিহার, তারপর শিলিগুড়ি হয়ে এদিন তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে পদযাত্রা ও সভা করেছেন। আগামিকাল অর্থাৎ ৩১ জানুয়ারি তাঁর সভা থাকছে মালদা ও মুর্শিদাবাদ জেলায়। পরের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি তিনি সভা করবেন নদিয়া জেলার শান্তিপুরে। সেই সভা সেরে সেদিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। পরের দিন অর্থাৎ ২ তারিখ থেকে তিনি কলকাতায় দেশের সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার দাবিতে। আবার ৫ তারিখ থেকে বসতে চলেছে রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) বাজেট অধিবেশন(Budget Session)। ৭ তারিখ রাজ্য বাজেট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বাজেট পেশের পরেই মুখ্যমন্ত্রী ২ দিনের জন্য জঙ্গলমহল(Junglemahal) সফরে যেতে পারেন বলে এদিন নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এদিন রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই বাজেট অধিবেশন নিয়ে মুখ খুলেছিলেন। সেই সঙ্গে নিশানা বানিয়েছিলেন কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারকেও। জানিয়েছিলেন, ‘সামনে আমার বাজেট আছে। গিয়ে আমাকে বাজেট পেশ করতে হবে। কেন্দ্রীয় সরকারের কিন্তু বাজেট নেই এ বার। আছে ভোট অন অ্যাকাউন্টস। শুধুমাত্র মাইনে দেওয়ার জন্য টাকা পাশ করা। কিন্তু ওরা অনেক কথা বলবে। ওদের বাজেট হবে না হলেও আমাদের হবে। ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট হয় না, ভোট অন অ্যাকাউন্টস হয়। তা-ও দেখবেন মিথ্যে কথা বলছে। বলবে আমি চাল দেব, টাকা দেব, আবার ১৫ লক্ষ টাকা করেও দেব। আরে ভোটের পর তো ওরা চলে যাবে। আমরা থেকে যাব, আমরা সব কিছু দেব। দেওয়াও চালু রয়েছে।’

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আপাতত ৭ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করার দিন ধার্য হয়েছে। যদি তা পিছিয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রী ৬ এবং ৭ তারিখ জঙ্গলমহল সফরে যাবেন। সেক্ষেত্রে ৬ তারিখ পুরুলিয়া(Purulia) এবং ৭ তারিখ বাঁকুড়ায়(Bankura) থাকবে তাঁর কর্মসূচী। দুটি ক্ষেত্রেই তিনি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু বাজেটের দিন অপরিবর্তিত থাকলে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের দিন পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে তাঁর সফরে ঝাড়গ্রাম(Jhargram) ও পশ্চিম মেদিনীপুরও(Paschim Midnapur) যুক্ত হতে পারে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার