রামনবমী নিয়ে আবারও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, চাইলেন শান্তি

আগামিকাল যাতে সবাই সতর্ক থাকেন, কেউ যাতে কোনও ভাবেই কোনও প্ররচনায় পা না দেন, তার জন্য এদিন আবারও আবেদন রাখেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রামনবমী(Ram Navami)। ঠিক তার আগের দিন উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে(Moynaguri) দাঁড়িয়ে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে রাজ্যবাসীকে ফের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামিকাল যাতে সবাই সতর্ক থাকেন, কেউ যাতে কোনও ভাবেই কোনও প্ররচনায় পা না দেন, তার জন্য এদিন আবারও আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে সংখ্যালঘু সমাজের(Minority Community) কাছে তাঁর আবেদন, ‘রামনবমীর দিন বিজেপি(BJP) অশান্তি করতে পারে সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়তে দেবেন না। কেউ দাঙ্গা করতে দেবেন না। আমরা দাঙ্গা চাই না। শান্তি চাই। আমি জানি বিজেপি-র প্ল্যান আছে দাঙ্গা বাধানোর। ১৯ তারিখ ভোট হবে। ১৭ তারিখ দাঙ্গা করার প্ল্যান করে অনেকদিন আগেই করে রেখে দিয়েছে। ওইসব দাঙ্গা করে ভোট দখল করবে। তারপর দেশ বেচে দেবে। আমি হাত জোর করে সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের বলছি কেউ দাঙ্গা করতে দেবেন না।’

এর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘চার পাঁচদিন আগের ঘটনা। অসভ্যতামি করেছিল আমার সঙ্গে। আমি চালসা আসছিলাম। এত বড় সাহস আমার গাড়ি দেখিয়ে বলছে চোর চোর। ওদের পিতৃদেবের পয়সায় কোনওদিন এক কাপ চা খেয়েছি? আমি দোকানে চা খেলেও পয়সা দিয়ে খাই। আমি সরকার থেকে পয়সা নিই না। সরকারি গাড়ি চড়ি না। আমি ইচ্ছা করলে পেনশন পেতে পারি। আমি লক্ষ টাকার ওপর মাইনে নিতে পারি। নিই না কারণ আমার দরকার নেই। আমার দরকার মানুষকে। মানুষই আমার সব। যা আছে তাতেই চলে। আমার গাড়ি দেখিয়ে বলছে চোর চোর। ইলেকশনের সময় তাই কিছু বলিনি। সুযোগ থাকলে জিভ টেনে নিতাম। তবে ভোট না থাকলেও বলতাম না। এই সব মোদি বলেন। ওরা বলেন বেছে বেছে জেলে পাঠাব। উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আমি সেটা বলব না। জিভ টেনে নিতে পারলেও সেটা করব না। অমিত শাহ তো বালুরঘাটের নামই বদলে দিয়েছে। কোটি কোটি টাকা খরচ করে ভিডিয়ো বানাচ্ছে, সমাজমাধ্যমে দিচ্ছে, ওগুলো বিশ্বাস করবেন না। একদম বিশ্বাস করবেন না। যেটা চোখে দেখবেন, সেটাই বিশ্বাস করবেন না। কারণ ওরা মিথ্যা কথা বলে।’  

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ