নাগরাকাটায় মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপর পুলিশ-প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগরাকাটা : হাসিমারার পর সোমবার নাগরাকাটায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতির পর গত সোমবার নাগরাকাটা এসেছিলেন তিনি। ঠিক ১ সপ্তাহ পরে ফের নাগরাকাটা আসছেন তিনি। তাঁর নির্দেশ মেনে কাজের অগ্রগতি কতটা হয়েছে তা জানতেই পরিদর্শন করতেই আসছেন তিনি।

অতিবৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে একটি নাগরাকাটা। ধুয়ে মুছে গিয়েছে একাধিক এলাকা। বাড়ি ঘর ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে বিস্তির্ণ অঞ্চল। বহু মানুষ ঘরছাড়া। নিখোঁজ রয়েছেন অনেকেই। তাই পরিস্থিতি দ্রুত সামলানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কাজের অগ্রগতি পরিদর্শনে ফের উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর আসার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে প্রশাসন।  নাগরাকাটার বামন ডাঙ্গা চা বাগানের কাছেই টানাটানি গাঠিয়া নদীর উপরে থাকা সেতুটির একাংশ ভেঙে পড়ে। এই এলাকা পরিদর্শন করতে আসতে পারেন মুখ্যমন্ত্রী। সেই কারণে সেতুর ভাঙা অংশ লোহার গ্রিলের সিঁড়ি তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে। ওই নদীতে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই স্পিডবোট তৈরি রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী যদি নদী পরিদর্শন করতে চান, তাহলে যাতে সমস্যা না হয় তার দিকেই খেয়াল রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিদর্শনের জন্য সতর্ক রয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী যাতে সব বিষয়টি ভালোভাবে দেখতে পারেন তার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।। গরুমারা ও ডায়না রেঞ্জ থেকে বুনো হাতির পাল মাঝেমধ্যেই জঙ্গল এরিয়ায় ঢুকে পড়ে। তাই সেই দিকেও খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি ত্রাণের তদারকিও করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন নাগরাকাটা থেকে শিলিগুড়ি ফেরার কথা রয়েছে। মঙ্গলবার যাবেন মিরিকে। সেখানে ত্রাণের অবস্থা দেখা হবে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত