গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কথাতেই আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আর বাংলায় গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে বিশেষ নজর দেয় রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আর বাংলায় গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে বিশেষ নজর দেয় রাজ্য সরকার। চলতি বছরে গঙ্গাসাগরের মেলা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে নবান্ন। যেহেতু করোনা রয়েছেই সঙ্গে হাজির নয়া প্রজাতি ওমিক্রন। তাই বাড়তি সতর্কতা বজায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে মেলার। আর সেই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতেই দু’দিনের জন্য গঙ্গাসাগর সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত মেঘালয়ে দলের সংগঠনের কাজ নিজের হাতে দেখতে গিয়েছেন মমতা। ফিরেই বড়দিনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তারপরেই আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর গঙ্গাসাগর সফরে যাবেন মমতা।

সূত্রের খবর, গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি করবেন প্রশাসনিক বৈঠক। রাজ্যের পর্যটন মানচিত্রে গঙ্গাসাগর মেলার গুরুত্ব রয়েছে। তাই এই মেলাকে আরও বিশ্ব বাজারে তুলে ধরার জন্য চেষ্টা করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরেই তাই নিজের হাতেই মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যান মমতা। বিগত দু’বছর গঙ্গাসাগর মেলার আয়োজন হলেও করোনা নিয়ে সতর্ক থাকতে হচ্ছে প্রশাসনকে। চলতি বছরে করোনার নয়া প্রজাতি ওমিক্রন বাড়তি চিন্তার কারণ হয়ে উঠতে পারে তাই সদা সতর্ক মুখ্যমন্ত্রী। যেহেতু গঙ্গাসাগর মেলাতেই ভিন রাজ্য কিংবা বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা বাংলায় প্রবেশ করে তাই করোনার সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ। তাই বাড়তি সতর্কতা রেখেছে জেলা প্রশাসন।

চলতি বছরের ২৯ ডিসেম্বর গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে থাকবেন দু’দিন। খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি। নিরাপত্তা থেকে অতিথিদের অ্যাপায়ন, সকল বিষয় নিয়ে খোঁজ নেবেন তিনি। তারপরেই ফিরবেন কলকাতায়। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু।

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১