WEBEL’র চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়

প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে Webel’র চেয়ারম্যান পদে বসালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) প্রাক্তন মুখ্যসচিব(Former Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়কে(Alapan Bandopadhay) WEBEL বা West Bengal Electronics Industry Development Corporation Limited’র চেয়ারম্যান পদে বসালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর আস্থাভাজন প্রাক্তন এই সচিব শুধু রাজ্যের মুখ্যসচিবই ছিলেন না এই প্রাক্তন IAS আধিকারিক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টাও। একই সঙ্গে কর্মজীবনে তিনি রাজ্য সরকারের পরিবহন, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, বাণিজ্য ও শিল্প, তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব সামলেছেন। এবার তাঁকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা WEBEL’র শীর্ষ পদে বসানো হল। তবে এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। কেননা তিনি এখনও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবেও কআজ করে যাবেন। 

আরও পড়ুন বাংলায় August মাসজুড়ে চলবে ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি

আলাপন বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের ৩১ মে অবসর গ্রহণ করেন। এরপরেই তাঁকে নিজের মুখ্য উপদেষ্টা বানান মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে বহাল রয়েছেন তিনি। এরপর তাঁকে নতুন অতিরিক্ত দায়িত্ব ভার দেওয়া হল। WEBEL’র চেয়ারম্যান পদে ছিলেন সমর ঝাঁ। সেই জায়গায় আনা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। WEBEL এবং WEBEL Technology দুটি সরকারি নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে, যার মধ্যে WEBEL’র চেয়ারম্যান পদে বসানো হল আলাপনকে। রাজ্যে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স ব্যবস্থার ক্ষেত্রে একাধিক প্রজেক্টে কাজ করছে WEBEL। রাজ্যের সার্বিক উন্নয়নে তথ্য প্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন অবশ্যম্ভাবী বলেই মনে করছে রাজ্য সরকার। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত তথ্য প্রযুক্তি ব্যবস্থার উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলেই আশাবাদী রাজ্য সরকার।

আরও পড়ুন অভিযুক্ত DI-দের বিরুদ্ধে তদন্ত, নজরে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা

বছর দুয়েক আগেই প্রাক্তন আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্য কেন্দ্রের দড়ি টানাটানি শুরু হয়। ২০২১ সালে হঠাৎ রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে কাজে যোগদানের নির্দেশ দিয়ে চিঠি পাঠায় কেন্দ্র। মুখ্যসচিবকে ছেড়ে দিতে রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্র। ওই বছর ৩১ মে সকাল ১০টায় দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে শুরু হয় জল্পনা। এরপরেই তড়িঘড়ি আলাপন বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন মুখ্যসচিব পদ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পরদিন থেকেই মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করে নেন। সরকারি পদ ছেড়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করার কারণে এই পদক্ষেপকে অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলে অভিহিত করেন। এরপর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। এবার আরও একটি নতুন দায়িত্ব দেওয়া হল আলাপনকে।

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক