মানুষের দাবি মেনে কেলেঘাইয়ের ওপর নয়া সেতু গড়বে মমতার সরকার

দুই মেদিনীপুরকে জুড়তে এবং আমজনতার দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে মমতার সরকার এবার উদ্যোগী হল কেলেঘাইয়ের বুকে নয়া সেতু গড়তে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাবি দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকেই এই দাবি জানিয়ে আসছেন মেদিনীপুরের জনতা। কিন্তু কংগ্রেস জমানায় সেই দাবি মেনে নেওয়া হয়নি। বাম জমানার ৩৪ বছরেও সেই দাবিকে মান্যতা দেয়নি লালপার্টির সরকার। কিন্তু সেই দাবিকে মান্যতা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। কেলেঘাই নদীর(Keleghai River) ওপর নতুন একটি সেতু গড়ার পথে হাঁটা দিতে চলেছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে, পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার পটাশপুর-১ ব্লকের সেলমাবাদ থেকে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার সবং ব্লকের খড়িকা যাওয়ার সংযোগকারী রাস্তা হয়ে উঠবে এই নয়া সেতু। এরফলে সবং(Sabang) ও পটাশপুর(Patashpur) তথা দুই মেদিনীপুরের বিরাট অংশের যোগাযোগ আরও মসৃণ হবে। যাত্রী ও পণ্য পরিবহণ গাড়ি অনায়াসে দু’দিকে যাতায়াত করবে। যদিও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার দাবি, সেতু গড়তে হবে কাঁটাখালি বা লাঙলকাটায়।

আরও পড়ুন হাইকোর্টের রায়ের পরেও বাস ভাড়ায় নেই সুরাহা

ঝাড়গ্রামের সাঁকরাইল থানার বামিনীগ্রাম থেকে কেলেঘাই নদীর উৎপত্তি। কেশিয়াড়ি, নারায়ণগড়, সবং, পটাশপুর ও ভগবানপুর ব্লকের উপর দিয়ে ময়নার ঢেউভাঙায় নিউ কংসাবতীতে মিশেছে। মোট দৈর্ঘ ১২১ কিলোমিটার। কংসাবতী ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহই হল হলদী নদী যার তীরে গড়ে উঠেছে হলদিয়া শিল্পবন্দর নগরী। সেই কেলেঘাই নদী একসময় দুই মেদিনীপুরের দুঃখের কারণ হয়ে উঠেছিল। নাব্যতা হারাবার কারণে ফি-বছর বর্ষায় বন্যার জলে ভাসত সবং, ডেবরা ও পটাশপুরে বিস্তীর্ণ এলাকা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কেলেঘাই, কপালেশ্বরী ও বাগুই সংস্কারের পর সেই অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। কিন্তু সুরাহা হয়নি নদীর ওপর সেতু গড়ার দাবি। ডেবরা থেকে পটাশপুর যাওয়ার রাস্তায় দেহাটিতে কেলেঘাই নদীর উপর ব্রিজ আছে। তারপর নদীর বিস্তীর্ণ এলাকায় কোনও ব্রিজ নেই। এই নদী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাকে ভাগ করেছে। নদীর একদিকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি, নারায়ণগড় ও সবং। অন্যদিকে, পটাশপুর, ভগবানপুর ও ময়না অবস্থিত।

আরও পড়ুন স্বাস্থ্যসাথীর কামাল, ১৩৩১ কোটি টাকার চিকিৎসা পেয়েছেন বাংলার প্রবীণরা

ফলে একটা বিস্তীর্ণ এলাকার মানুষ কয়েক দশক ধরেই এই সেতু গড়ার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিই এবার মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রায় ৮০ কিলোমিটার এলাকাজুড়ে এই নদীর ওপর কোনও ব্রিজ নেই। দু’দিকের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হল খেয়াঘাট। এছাড়া বাঁশের সাঁকো তৈরি করা হয়। বর্ষায় সেই সাঁকো তলিয়ে যায়। যে কারণে চারচাকা কিংবা ভারী যানবাহন নিয়ে যাতায়াত করা যায় না। বছরের পর বছর ধরে এই সমস্যা থাকলেও কেলেঘাই নদীর উপর ব্রিজ নিয়ে কারও হেলদোল ছিল না। কিন্তু এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। নতুন সেতু গড়ে উঠলে দুই মেদিনীপুরের বিরাট অংশের যোগাযোগ আরও মসৃণ হবে। যাত্রী ও পণ্য পরিবহণ গাড়ি অনায়াসে দু’দিকে যাতায়াত করবে।

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের