‘সকলের শুভ কামনায় আমি গভীরভাবে মুগ্ধ’, ঈদ বার্তা মমতার

বৃহস্পতিবার রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর তিনি থাকতেন কলকাতার(Kolkata) বুকে ঈদের(Eid) দিনের রেড রোডের নামাজের অনুষ্ঠানে। কিন্তু এইবছর তা আর হল না। বৃহস্পতিবার সকালে কলকাতার রেড রোডে(Red Road) ঈদের নামাজের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি না থাকলেও তাঁর প্রশাসনের নজরদারিতে রেড রোডে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় নমাজ অনুষ্ঠানে। পঞ্চায়েতের ভোটপ্রচারে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টার দুর্বিপাকের মুখে পড়েন তিনি। তা৬র হেলিকপ্টার জরুরি অবতরণ করে শিলিগুড়ির অদূরে সেবক এয়ারবেসে। সেই সময় কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মমতা। বাঁ হাঁটুর লিগামেন্ট এবং বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও চোট পেয়েছেন তিনি। সেই কারণেই এদিন ঈদের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন মমতাকে আম পাঠালেন হাসিনা, আসছেন ভারতেও

এদিন ঈদের নামাজের অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও ট্যুইটের বার্তা দিয়েছেন মমতা। লিখেছেন, ‘আমার সুস্থতার জন্য সকলের শুভ কামনায় আমি গভীরভাবে মুগ্ধ। গত পরশুআমার হেলিকপ্টার সেভক এয়ারবেসে জরুরি অবতরণ করেছিল, সেদিন বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিলাম। সর্বশক্তিমানের দয়া এবং মেডিকেল টিমের নিবেদিত প্রচেষ্টায়, আমি এখন সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতে ফিজিওথেরাপি সেশন চলছে। ঈদ-উল-আযহা উদযাপনকারী প্রত্যেকের বাড়ি ও জীবন এই উপলক্ষের আনন্দ, ভালবাসা এবং আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠুক। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক! উল্টা রথ উপলক্ষে, ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।’

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর নির্দেশে নিউটাউনে প্রত্যাহার ৫০০টাকার Traffic Fine

এদিন সকালে রেড রোডে ইদের নমাজে মুখ্যমন্ত্রী  উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে অবশ্য দুর্ঘটনার পর থেকেই সংশয় তৈরি হয়েছিল। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতার বড় মসজিদ এবং নাখোদা মসজিদে, সকাল ৭টা নাগাদ টিপু সুলতান মসজিদে এবং সকাল সাড়ে ৮টা রেড রোডে নমাজে অংশ নেওয়ার কথা ছিল মমতার। কিন্তু চোট পাওয়ার কারণে সেই নমাজের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি মুখ্যমন্ত্রী। কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে সকলকে ইদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, আপাতত তাঁর ফিজ়িওথেরাপিও চলবে। মুখ্যমন্ত্রীকে বাড়িতে থাকার এবং নিয়ন্ত্রিত হাঁটাচলা করার পরামর্শ দিয়েছিলেন চিকিত্‍সকেরা। কিন্তু মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও ব্যথা রয়েছে তাঁর। এমনকি সামান্য নড়াচড়া করলেও সেই ব্যথা বাড়ছে বলেই জানানো হয়েছে।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের